Madhyamik Exam 2026: নির্বিঘ্নেই দ্বিতীয় দিনের মাধ্যমিক! একাধিক স্কুল পরিদর্শন করলেন পর্ষদ সভাপতি
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Madhyamik Exam 2026: শহর কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ, মঙ্গলবার বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছেন পর্ষদ সভাপতি৷
কলকাতা: সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ সোমবার প্রথম ভাষার (ফার্স ল্যাঙ্গুয়েজ) পর মঙ্গলবার দ্বিতীয় ভাষা (সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা)৷ শহর কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ, মঙ্গলবার বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছেন পর্ষদ সভাপতি৷
সার্বিকভাবে এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে চলছে মাধ্যমিক, কোনও জায়গা থেকে তেমন বড় কোনও অভিযোগ আসেনি। গতকাল গোটা রাজ্যে একটিমাত্র মোবাইল বাজেয়াপ্ত করার ঘটনা ঘটেছে। এছাড়া তেমন কোনও উল্লেখযোগ্য কিছু নেই। সূত্রের খবর, জেলা প্রশাসন, ছাত্রছাত্রী, অভিভাবকরা সহযোগিতা করেছেন বলেই প্রশ্নফাঁসের মতো ঘটনা এড়ানো যাচ্ছে।
advertisement
advertisement
এছাড়াও বছরভর পর্ষদের তরফে সচেতনতামূলক যা যা পদক্ষেপ করা হয় বিভিন্ন মাধ্যমে তাও গত বছর এবং এবছর এই সমস্যা অনেকটাই কমাতে পেরেছে বলে মত রামানুজ গঙ্গোপাধ্যায়ের। আজ শহর কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক স্কুলে পরিদর্শনে যাচ্ছেন পর্ষদ সভাপতি।
আরও পড়ুন: ৫০ থেকে একধাক্কায় ট্যারিফ কমে ১৮%! নয়া চুক্তিতে চিন, পাকিস্তান, বাংলাদেশের অনেক এগিয়ে গেল ভারত
advertisement
খুঁটিয়ে দেখছেন যাবতীয় ব্যবস্থাপনা। মোটের উপর সন্তুষ্ট তিনি। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল সংলগ্ন একটি জেরক্সের দোকান আজ সকাল থেকে খোলা ছিল। পরিদর্শনে এসে সেটি নজরে পড়তেই তড়িঘড়ি বন্ধ করান পর্ষদ সভাপতি।
প্রসঙ্গত, প্রথমদিনের মাধ্যমিক পরীক্ষাও মোটামুটিভাবে নির্বিঘ্নেই মিটেছে৷ ২৬৮২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
advertisement
এস আই আর এর প্রভাব পড়েনি মাধ্যমিক পরীক্ষায় বলেই দাবি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির। গতকাল, সোমবার তিনি জানান, যাঁরা এসআইআর এর ডিউটিতে রয়েছেন তারা সকলেই নিজেদের দায়িত্ব পালন করেছেন। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের সাউথ সাইট হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে একজন ছাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ভুয়ো নথি নিয়ে ধরা পড়ে। জানা যায়, ওই ছাত্রকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়েই হাতেনাতে ধরে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থাকা শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2026 12:48 PM IST








