advertisement

Madhyamik Exam 2026: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে জেলা পুলিশ, চালু হল বিশেষ হোয়াটস অ্যাপ নম্বর

Last Updated:

পরীক্ষা সংক্রান্ত যে-কোনও সমস্যায় তাৎক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তাই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর চালু করল। জেলার সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা দিতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ।

জেলা পুলিশ সুপার কার্যালয়
জেলা পুলিশ সুপার কার্যালয়
তমলুক, সৈকত শী: আজ সোমবার শুরু মাধ্যমিক। মাধ্যমিকের পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরপর দুটি বড় পরীক্ষা। ফলে পুলিশ প্রশাসন থেকে সাধারণ প্রশাসন পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর। পূর্ব মেদিনীপুর জেলা বরাবর শিক্ষার ক্ষেত্রে এগিয়ে। তাই এই জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রশাসনের কাছে বাড়তি গুরুত্ব পায়। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের লক্ষ্য পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা ও পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত যে-কোনও সমস্যায় তাৎক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তাই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর চালু করল। জেলার সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা দিতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ওই হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর হল ৭০৪৭৯৮৯৮০০। এছাড়াও পরীক্ষার্থীরা জরুরি প্রয়োজনে জেলা পুলিশের এই ৯১৪৭৮৮৮৭০৪ নম্বরে যোগাযোগ করতে পারে।  রাস্তায় ট্রাফিকে আটকে যাওয়া, দুর্ঘটনার সম্মুখীন হওয়া-সহ যে-কোনও প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই দু’টি নম্বর সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে।
advertisement
advertisement
২ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে এ’বছরের মাধ্যমিক পরীক্ষা। আবার ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এই বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার চালু করেছে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় পথদুর্ঘটনার সংখ্যা বেশি। অনেক সময় পথ দুর্ঘটনায় আহত হয় পরীক্ষার্থীরাও। আবার অনেক সময় দেখা যায় রাস্তায় ট্রাফিকে আটকে পরে পরীক্ষার্থীরা। ফলে তাঁরা পরীক্ষার দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে জেলা পুলিশ, চালু হল বিশেষ হোয়াটস অ্যাপ নম্বর
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement