advertisement

Madhyamik Exam 2026: মুখ্যমন্ত্রীর মানবিক হস্তক্ষেপে রক্ষা পেল এক ছাত্রীর শিক্ষাজীবন

Last Updated:

এক ছাত্রী মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে অ্যাডমিট কার্ড না পাওয়ায় গভীর অনিশ্চয়তায় পড়ে যায়। রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও যান্ত্রিক ও দফতরিক ত্রুটির কারণে তার অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি

অবশেষে মাধ্যমিক পরীক্ষার্থী পেল তার অ্যাডমিট কার্ড
অবশেষে মাধ্যমিক পরীক্ষার্থী পেল তার অ্যাডমিট কার্ড
দত্তপুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার দত্তপুলিয়ায় মুখ্যমন্ত্রীর মানবিক হস্তক্ষেপে রক্ষা পেল এক ছাত্রীর শিক্ষাজীবন। দত্তপুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমি ফর গার্লস-এর এক ছাত্রীর মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে অ্যাডমিট কার্ড খোয়া যায়, ফলে গভীর অনিশ্চয়তায় পড়ে যায় পড়ুয়া। রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও যান্ত্রিক ও দফতরিক ত্রুটির কারণে তার অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি। ফলে পরীক্ষায় বসা নিয়ে তৈরি হয় চরম সংকট।
এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ছাত্রী ও তার পরিবার। একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে ওঠে বিদ্যালয় কর্তৃপক্ষও। বিষয়টি সামনে আসতেই দ্রুত উদ্যোগ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপা পাল এবং ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার। তাঁরা প্রশাসনের উচ্চস্তরে যোগাযোগ করে সমস্যার সমাধানে তৎপর হন।
পরবর্তীতে বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নজরে আনা হয়। তাঁরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট দফতরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তাঁদের সহযোগিতায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিশেষ ব্যবস্থায় ওই ছাত্রীর অ্যাডমিট কার্ড ইস্যু করে।
advertisement
advertisement
এর ফলে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটে এবং ছাত্রীটি অবশেষে পরীক্ষায় বসার সুযোগ পায়। এই মানবিক উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা মুখ্যমন্ত্রী, সাংসদ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই ঘটনা প্রমাণ করল, সদিচ্ছা, মানবিকতা ও সঠিক নেতৃত্ব থাকলে কোনও প্রশাসনিক জটিলতাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। মানবিকতার এই দৃষ্টান্ত দত্তপুলিয়া ইউনিয়ন একাডেমি ফর গার্লস-এর ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকল।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: মুখ্যমন্ত্রীর মানবিক হস্তক্ষেপে রক্ষা পেল এক ছাত্রীর শিক্ষাজীবন
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement