Internship Scope: ইন্টার্নশিপ, মেন্টরশিপ ও ক্যারিয়ার গাইডেন্স! চাকরির বাজারে শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলতে এক অনন্য উদ্যোগ
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Internship Scope: বর্তমান সময়ে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান বাড়াতে শিল্প ও শিক্ষার মেলবন্ধন ঘটাতে এনপ্রপেল ও এস ভি আই এস টির সহযোগিতায় যাদবপুর বিশ্ব বিদ্যালয়ে বিশেষ ক্যারিয়ার ওয়ার্কশপ হয়ে গেল।
যাদবপুর, সুমন সাহা: বর্তমান সময়ে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান বাড়াতে শিল্প ও শিক্ষার মেলবন্ধন ঘটাতে এনপ্রপেল ও এস ভি আই এস টির সহযোগিতায় যাদবপুর বিশ্ব বিদ্যালয়ে বিশেষ ক্যারিয়ার ওয়ার্কশপ হয়ে গেল। বর্তমানে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের আরও দক্ষ ও ‘ইন্ডাস্ট্রি রেডি’ করে তুলতে এক অনন্য উদ্যোগ নিলো এবার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি( এস ভি আই এস টি)। আর যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের আই আই সি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টার্নশিপ, মেন্টরশিপ ও ক্যারিয়ার গাইডেন্স বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক সেশন এনপ্রপেল।
স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলকাতার সক্রিয় সহযোগিতায় এবং এনপ্রপেলের যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় এদিন। শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি রেডিনেস, মেন্টরশিপ এবং ক্যারিয়ার সংক্রান্ত সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এনপ্রপেল এর প্ল্যাটফর্মের মাধ্যমে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে এক অধ্যাপক তিনি জানান শিক্ষার্থীদের সামনে আধুনিক শিল্পজগতের প্রত্যাশা ও চ্যালেঞ্জ গুলোর উপর আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, স্কলারশিপ, ইন্ডাস্ট্রি এক্সপেকটেশন এবং ক্যারিয়ার পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক গুলো তুলে ধরেন।এদিনের তাঁর আলোচনার মূল বিষয় বস্তু ছিল ইন্টার্নশিপ ও স্কলারশিপে কীভাবে সঠিক সময়ে সঠিক সুযোগকে কাজে লাগাতে হয়।
advertisement
advertisement
ইন্ডাস্ট্রি এক্সপেকটেশনে তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক দক্ষতার গুরুত্ব বাড়ানো, ক্যারিয়ার প্ল্যানিং এ ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্টের পর সঠিক লক্ষ্য স্থির করার রোড ম্যাপ। ইন্টারঅ্যাক্টিভ এই সেশনে শিক্ষার্থীরা সরাসরি বিশেষজ্ঞ দের সাথে কথা বলার এবং ক্যারিয়ার সংক্রান্ত সংশয় দূর করার সুযোগ পান।এই সেশনে ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্টের শিক্ষার্থী, শিক্ষক বৃন্দ এবং একাডেমিক নেতৃত্ব সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।আয়োজকদের মতে,কেবল ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, শিল্পজগতের সাথে সরাসরি যোগাযোগ গড়ে তোলাই মূল লক্ষ্য। এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন আগত শিল্প বিশেষজ্ঞরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2026 8:43 PM IST










