advertisement

H S Exam 2026: পরীক্ষাকেন্দ্রে অসুস্থ, হাসপাতালের বেডে বসেই উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিল ছাত্রী

Last Updated:

পেটে অসহ্য ব্যথা, তড়িঘড়ি ছাত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই বেডে বসে পরীক্ষা দেয় ছাত্রী। হাসপাতালে উপস্থিত ছিল ছাত্রীর পরিবার, স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ

পরীক্ষা কেন্দ্রে পেটের যন্ত্রনায় কাতর ছাত্রী হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা
পরীক্ষা কেন্দ্রে পেটের যন্ত্রনায় কাতর ছাত্রী হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা
হাওড়া, রাকেশ মাইতি: পরীক্ষা কেন্দ্রে হঠাৎ অসুস্থ, হাসপাতাল বেডে বসেই পরীক্ষা দিল ছাত্রী!  পরীক্ষা কেন্দ্র থেকে অ্যাম্বুল্যান্সে করে পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে। জানা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পরই আচমকা অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয় ছাত্রীর। তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর, হাসপাতালে বেডে বসেই ইংরেজি পরীক্ষা দেয় ছাত্রী। হাসপাতালে উপস্থিত ছিলেন ছাত্রীর পরিবারের সদস্যরা, পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষ।
পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে অসুস্থ বোধ করে বাগাণ্ডা জটাধারী হাইস্কুলের ছাত্রী। সে নোনা হাইস্কুলের পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে। সেই সমসয় নোনা হাই স্কুল ‘ভিজিট’ করে সবে উলবেড়িয়া হাই স্কুলের উদ্দেশ রওনা দিয়েছিল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান-সহ পৌরসভার প্রতিনিধি দল। পরীক্ষার্থীর অসুস্থতার খবর তাঁদের কাছে পৌঁছায়। যোগাযোগ করা হয় মন্ত্রী পুলক রায়ের সঙ্গে। মন্ত্রীর নির্দেশ মতোই এসডিও শিক্ষা দফতর এবং জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করা হয়।
advertisement
উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানান, ছাত্রী গত বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষা অর্থাৎ প্রথম পরীক্ষা দেয়। এদিন শারীরিক অসুস্থতা নিয়েই ইংরেজি পরীক্ষা দিতে আসে। পরীক্ষা কেন্দ্রের বাইরেই ছিলেন ছাত্রীর মা। পরীক্ষা কিছু ক্ষণ শুরু হবার পর, ছাত্রী অসুস্থ বোধ করে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে, অসুস্থ ছাত্রীকে কয়েক মিনিটের মধ্যে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় স্যালাইন দেওয়া হয়। শারীরিক পরিস্থিতি  কিছুটা স্বাভাবিক হলে হাসপাতালেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ছাত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন, সেই সঙ্গে প্রতি মুহূর্তে পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে খবর নেওয়া চলছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
H S Exam 2026: পরীক্ষাকেন্দ্রে অসুস্থ, হাসপাতালের বেডে বসেই উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিল ছাত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement