advertisement

Forest Department Recruitment 2021|| ফরেস্ট গার্ড পদে প্রচুর নিয়োগ করবে সরকার, দেরি না করে আজই আবেদন করুন...

Last Updated:

Forest Department Recruitment 2021: প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের রাত ১১ টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

#রায়পুর: সম্প্রতি ছত্তিসগঢ় ফরেস্ট বিভাগের (Chhattisgarh Forest Department) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফরেস্ট গার্ড (Forest Guard) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ছত্তিসগঢ় ফরেস্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে cgforest.com গিয়ে ‘Forest Guard Recruitment 2021’ লেখাটিতে ক্লিক করতে হবে। এর পর নতুন একটি উইন্ডো খুলবে, সেখানে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করাতে হবে। প্রার্থীরা রেজিস্ট্রি করা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড আইডি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। এর পর প্রার্থীদের ৩৫০ টাকা আবেদন ফি, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্রটি জমা করতে হবে।
advertisement
advertisement
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
আরও পড়ুন: দারুন খবর! শীঘ্রই প্রচুর পদে শিক্ষক নিয়োগ, আবেদন গ্রহণ চলছে, জানুন বিশদে...
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে আরও অধিক জানতে এবং সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://www.cgforest.com/cms/media/39c8fd3b-79ad-4385-a7bd-796750951fe1_ForestguardDirectrecruitment07122021.pdf
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থাছত্তিসগঢ় ফরেস্ট বিভাগ (Chhattisgarh Forest Department)
পদের নামফরেস্ট গার্ড (Forest Guard)
শূন্যপদের সংখ্যা২৯১
কাজের স্থানছত্তিসগঢ়
কাজের ধরনসরকারি
নির্বাচন পদ্ধতিলিখিত পরীক্ষা ও অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন৩১.১২.২০২১
advertisement
বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের রাত ১১ টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৯১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Forest Department Recruitment 2021|| ফরেস্ট গার্ড পদে প্রচুর নিয়োগ করবে সরকার, দেরি না করে আজই আবেদন করুন...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement