West Bengal School Reopening: পুজোর পরই খুলছে স্কুল? ইঙ্গিত দিয়ে বিপুল অর্থ বরাদ্দ করল স্কুল শিক্ষা দফতর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পুজো মিটলেই স্কুল খুলতে চায় রাজ্য। তার প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়ার জন্য একাধিক বৈঠক করছে রাজ্য প্রশাসন (State government allots huge fund for school renovation)।
#কলকাতা: স্কুল খোলার আগেই স্কুল ভবন সংস্কারে উদ্যোগী রাজ্য। রাজ্যের স্কুলগুলি সংস্কারের জন্য বিপুল অর্থ বরাদ্দ করল স্কুল শিক্ষা দফতর৷ স্কুল সংস্কারে মোট ১০৯ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার (State government allots huge fund for school renovation)। ৬৪৬৮টি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল সংস্কারের জন্য এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হল।
পুজো মিটলেই স্কুল খুলতে চায় রাজ্য (West Bengal School Reopening)। তার প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়ার জন্য একাধিক বৈঠক করছে রাজ্য প্রশাসন। গত দেড় বছর ধরে স্কুলগুলি বন্ধ হয়ে রয়েছে৷ তাই স্কুল খোলার আগেই সেই সংস্কারের জন্য উদ্যোগ হল রাজ্য। স্কুল সংস্কারের খরচের হিসেব চেয়ে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের থেকে আগেই তথ্য চেয়ে পাঠিয়েছিল স্কুল শিক্ষা দফতর। তার পরই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই অর্থ বরাদ্দ করল।
advertisement
advertisement
করোনা অতিমারি নিয়ন্ত্রণে আসার পর ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে স্কুল খুলেছে৷ তৃতীয় ঢেউ যদি শেষ পর্যন্ত রুখে দেওয়া যায়, তাহলে পুজোর পরই এ রাজ্যেও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল চালু করার পরিকল্পনা রয়েছে৷ আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ স্কুল চালু হলে কী কী নিয়ম, বিধি মানা হবে তা স্থির করতে আলাদা গাইডলাইন তৈরি করছে রাজ্য৷ তার জন্য বিভিন্ন দফতরের মধ্যে আলোচনাও শুরু হয়েছে৷ তাই স্কুল চালু হওয়ার আগে সবরকম প্রস্তুতি সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার৷ তবে স্কুল খুলবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী৷
advertisement
দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় স্কুলগুলির সংস্কার প্রয়োজন৷ করোনা অতিমারির জেরে দীর্ঘদিন ঘরে বন্দি ছিলে ফের স্কুলে ফিরবে পড়ুয়ারা৷ তাই স্কুলে ফিরে তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার৷ সেই কারণেই স্কুলগুলির হাতে সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ পুজোর মধ্যেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ যাতে পুজোর ছুটি শেষ হওয়ার আগেই সংস্কারের কাজ করে ফেলতে পারে স্কুল গুলি৷
Location :
First Published :
Oct 05, 2021 3:30 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
West Bengal School Reopening: পুজোর পরই খুলছে স্কুল? ইঙ্গিত দিয়ে বিপুল অর্থ বরাদ্দ করল স্কুল শিক্ষা দফতর










