advertisement

WB HS Result 2021: উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৫০০-তে ৪৯৯!

Last Updated:

WB HS Result 2021: উচ্চ মাধ্যমিক 2021-এর ফলপ্রকাশ হল। ৪টে থেকে দেখা যাবে অনলাইন ফলাফল। পরীক্ষার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্টের প্রতিলিপি দেখতে পারবেন।

#কলকাতা: প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result)। এবছর মাধ্যমিকে ১০০ শতাংশ পাশের হার থাকলেও উচ্চ মাধ্যমিকে তা কমে হল ৯৭.৬৯ শতাংশ। ৮ লক্ষ ১৯ জন ২০২ জন পরীক্ষার্থী ছিল এবার। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৭ শতাংশের উপরে। মেয়েদের ক্ষেত্রেও তাই।
এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে মহুয়া দাস জানান, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হচ্ছে। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এবার পরীক্ষা নেওয়া হয়নি।
advertisement
করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এ বছর হয়নি ৷ বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণের ব্যবস্থা হয়েছে ৷ আজ, বৃহস্পতিবার ২২ জুলাই বিকেল তিনটেয় এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হল (Higher Secondary Result)৷ বিকেল চারটের থেকে ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট ৷
advertisement
তবে, বেশ কিছু স্কুলের একাদশ শ্রেণির রেজাল্টে ত্রুটি ধরা পড়েছে। তবে, বহু স্কুল ত্রুটিহীন নথি পাঠিয়েছে। তবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সমস্ত দিক খতিয়ে দেখেই পরীক্ষা নেবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Result 2021: উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৫০০-তে ৪৯৯!
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement