Student Credit Card : ব্যাপক সাড়া! মাত্র ১০ দিনেই ১৩৫৫ কোটির আবেদন স্টুডেন্ট ক্রেডিট কার্ডে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
শনিবার ১০ জুলাই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে (Student Credit Card) লোনের পরিমাণ দাড়ালো ১৩৫৫ কোটি। মোট লোনের আবেদন জমা পড়েছে ২৫,৮৪৭ টি।
৩০ জুন উদ্বোধন হওয়া এই প্রকল্পে (Student Credit Card) ৯ জুলাই পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ২৫,৮৪৭ টি। মোট প্রায় ১৩৫৫ কোটি টাকার ঋণ চেয়ে আবেদন জমা পড়েছে। আবেদনকারীর মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন ও ছাত্রীর সংখ্যা ৯,৪৬১ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আবেদনকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৯,৯৪৮ জন ও রাজ্যের বাইরে পাঠরত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫,৮৯৯ জন।
advertisement
প্রসঙ্গত, ৩০ জুন স্টুডেন্ট ক্রেডিট কা্ডের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, 'স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা। কোনও জামিনদার লাগবে না। জামিনদার হবে রাজ্য সরকার। দশম শ্রেণি থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর - সব কিছুইতে ঋণ পাওয়া যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ঋণ পাওয়া যাবে। ঋণের মেয়াদ ১৫ বছর। বাবা-মায়ের কোনও চিন্তা থাকবে না। মা-বাবারা নিশ্চিন্তে থাকুন। আপনারা ছেলেমেয়েরাই ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস হবে। আপনাদের মুখ উজ্জ্বল করবে।'
advertisement
Location :
First Published :
Jul 10, 2021 2:54 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Student Credit Card : ব্যাপক সাড়া! মাত্র ১০ দিনেই ১৩৫৫ কোটির আবেদন স্টুডেন্ট ক্রেডিট কার্ডে








