advertisement

Madhyamik Results 2021: ২০ জুলাই মাধ্যমিকের ফল ঘোষণা, জানালো মধ্যশিক্ষা পর্ষদ

Last Updated:

Madhyamik Results 2021: মাধ্যমিক পরীক্ষার ফলাফল সকাল ১০টা থেকে ওয়েবসাইট এর মাধ্যমে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা৷ রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিলেই ওয়েবসাইট মারফত রেজাল্ট পাওয়া যাবে (WB Board Class 10 Exam result)।

#কলকাতা: মাধ্যমিকের ফল (Madhyamik Results 2021) আগামী ২০ জুলাই, মঙ্গলবার সকাল ৯টায়  ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ৷ সকাল ৯টায় আনুষ্ঠানিক ফল ঘোষণার পর সকাল ১০টা থেকে ওয়েবসাইট এর মাধ্যমে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা৷ রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিলেই ওয়েবসাইট মারফত রেজাল্ট পাওয়া যাবে (WB Board Class 10 Exam result)। নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল পাবেন ছাত্রছাত্রীরা।
করোনা অতিমারির কথা মাথায় রেখে এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল৷ মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল, পরীক্ষা না হওয়ায় নবম শ্রেণির বার্ষিক এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হবে৷ তবে কোনও ছাত্রছাত্রী যদি এই মূল্যায়নে সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে করোনার প্রকোপ কমলে পরীক্ষায় বসার সুযোগ পাবে তারা৷
advertisement
মাধ্যমিকের ফল ঘোষণার ঠিক দু' দিন পরে আগামী ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছে৷
advertisement
পরীক্ষা না হওয়া এবার মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ হবে না। শুধুমাত্র অভিভাবকরাই মার্কশিট নিতে আসবেন। ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিট দেওয়া যাবে না। মধ্যশিক্ষা পর্ষদের তরফের স্কুল গুলিকে এই নির্দেশিকা দেওয়া হব। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শুধুমাত্র অভিভাবকদের হাতেই মার্কশিট দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik Results 2021: ২০ জুলাই মাধ্যমিকের ফল ঘোষণা, জানালো মধ্যশিক্ষা পর্ষদ
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement