Medical Reservation: মেডিক্যালে ওবিসি ও অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের জন্য বিরাট সংরক্ষণ! ঘোষণা কেন্দ্রের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Medical Reservation: কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পরে ওবিসি ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রছাত্রীরা চিকিৎসা বিজ্ঞানের সর্বত্র পড়াশোনার ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবেন।
#নয়াদিল্লি: সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার (narendra modi govt)। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক নির্দেশিকা জারি করে ঘোষণা করা হয়, মেডিক্যাল ক্ষেত্রে ওবিসিদের (obc) জন্য ২৭% এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির (EWS) জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হচ্ছে। এদিন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পরে এই দুই শ্রেণির ছাত্রছাত্রীরা চিকিৎসা বিজ্ঞানের সর্বত্র পড়াশোনার ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবেন।
প্রসঙ্গত, এমবিবিএস (MBBS) ও বিডিএস (BDS) উভয় কোর্সের জন্যই এই সংরক্ষণ প্রযোজ্য বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এমনকী শুধু স্নাতক নয়, স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই সংরক্ষণের এই নয়া নিয়ম কার্যকর হচ্ছে বলে জানা গিয়েছে।
Our Government has taken a landmark decision for providing 27% reservation for OBCs and 10% reservation for Economically Weaker Section in the All India Quota Scheme for undergraduate and postgraduate medical/dental courses from the current academic year. https://t.co/gv2EygCZ7N
— Narendra Modi (@narendramodi) July 29, 2021
advertisement
advertisement
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেডিক্যাল ক্ষেত্রে এই সংরক্ষণের কথা ঘোষণা করে টুইট করেছেন। সরকার সূত্রে খবর, গত সোমবার এ বিষয়ে একটি বৈঠক করে সংরক্ষণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন তিনি। প্রসঙ্গত, এই সংরক্ষণ সংক্রান্ত দাবিদাওয়া দীর্ঘদিন ধরে ছিল। বুধবারই ওবিসি বা অনগ্রসর শ্রেণির বেশ কয়েকজন প্রতিনিধি দেখাও করেছিলেন প্রধানমন্ত্রী সঙ্গে। তারপরই এমন ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ।
advertisement
देश में मेडिकल एजुकेशन के क्षेत्र में सरकार द्वारा ऐतिहासिक निर्णय लिया गया है। ऑल इंडिया कोटे के तहत अंडरग्रेजुएट/पोस्ट ग्रेजुएट, मेडिकल तथा डेंटल शिक्षा में OBC वर्ग के छात्रों को 27% व कमजोर आय वर्ग (EWS) के छात्रों को 10% आरक्षण दिया जाएगा। (1/2)
— Mansukh Mandaviya (@mansukhmandviya) July 29, 2021
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডবিয়াও ট্যুইট করে জানিয়েছেন, নয়া সংরক্ষণ নীতি চালুর ফলে প্রায় প্রায় ৫ হাজার ৫৫০ জন পড়ুয়া উপকৃত হবেন। অনগ্রসর ও আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রাপ্য সংরক্ষণ দিতে সরকার দায়বদ্ধ। স্বাস্থ্যমন্ত্রকের জারি করা বিবৃতিতে অনুযায়ী, এমবিবিএসের ক্ষেত্রে প্রায় এক হাজার ৫০০ অনগ্রসর শ্রেণির পড়ুয়া ও স্নাতকোত্তর স্তরের দু’হাজার ৫০০ অনগ্রসর শ্রেণিভুক্ত পড়ুয়া এই সিদ্ধান্তের ফলে লাভবান হবেন। এমবিবিএস-এ এক হাজার আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াও লাভবান হবেন বলে জানা গিয়েছে।
advertisement
সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে সর্বভারতীয় কোটার ক্ষেত্রে। এই সর্বভারতীয় সংরক্ষণে ১৫ শতাংশ সংরক্ষণ রয়েছে তফশিলি জাতি প্রার্থীদের জন্য অন্যদিকে ৭.৫% সংরক্ষিত রয়েছে তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য। এদিনের সিদ্ধান্তে এই ২২.৫%-এর সঙ্গে বাড়তি যুক্ত হবে।
Location :
First Published :
Jul 29, 2021 5:21 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Medical Reservation: মেডিক্যালে ওবিসি ও অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের জন্য বিরাট সংরক্ষণ! ঘোষণা কেন্দ্রের









