advertisement

WB HS Results 2021: ফেল করা ছাত্রছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখা হবে, চাপের মুখে বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Last Updated:

উচ্চ মাধ্যমিকে ফলাফল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছে ছাত্রছাত্রীরা৷ এমন কি সংসদের সদর দফতরের সামনেও বিক্ষোভ হয়েছে (WB HS Results 2021)৷

#কলকাতা: বিক্ষোভের জেরে নড়েচড়ে বসল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্রছাত্রীদের নামের তালিকা এবং তাদের একাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বরের তালিকা সংসদে জমা দেওয়ার জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷
উচ্চ মাধ্যমিকে ফলাফল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছে ছাত্রছাত্রীরা৷ এমন কি সংসদের সদর দফতরের সামনেও বিক্ষোভ হয়েছে৷ এত সংখ্যক ছাত্রছাত্রী কেন ফেল করল, তা নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসনও৷ যে স্কুলগুলির বেশি সংখ্যক ছাত্রছাত্রী ফেল করেছে, তার মধ্যে বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকদের এ দিন ডেকে পাঠায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ তার পরই বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷
advertisement
সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার ফল নিয়ে ছাত্রছাত্রীদের অসন্তোষের বিষয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছে সংসদ৷ ছাত্রছাত্রীদের অসন্তোষের বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকদের মাধ্যমেই সংসদের গোচরে আনতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, 'উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সব ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখে অভিযোগ গুরুত্ব সহকারে দেখবে৷ '
advertisement
advertisement
জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকে যে ছাত্রছাত্রীরা ফেল করেছে তাদের নামের তালিকা এবং একাদশ শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বর উল্লেখ করে সংসদ সচিব তাপস মুখোপাধ্যায়ের কাছে জমা দেওয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে৷
একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে স্কুলের পরীক্ষার নম্বরের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের ফলাফল তৈরি করা হয়েছে৷ নম্বর দেওয়ার এই ফর্মুলাতেই সমস্যা রয়েছে বলে অভিযোগ প্রধান শিক্ষকদের একাংশের৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Results 2021: ফেল করা ছাত্রছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখা হবে, চাপের মুখে বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement