advertisement

আগামিকাল নয়, দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হবে আরেকটু দেরিতে, তারিখ জানিয়ে দিল CBSE

Last Updated:

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে যে এই ফলপ্রকাশের জন্য তাদের আরও একটু সময় দরকার (CBSE Class 12 Result 2021)।

#নয়াদিল্লি: করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থার টালমাটাল দশা অনেক দিক থেকেই এই দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত করে রেখেছে। যার মধ্যে সব চেয়ে বড় বিতর্কটি তৈরি হয়েছে বোর্ডের পরীক্ষা এবং তার ফলপ্রকাশ নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষামাধ্যমগুলি এক্ষেত্রে বেছে নিয়েছে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষার ফাফলের ভিত্তিতে সার্বিক মূল্যায়ণের পথ। সেই সূত্র ধরে মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি প্রকাশ করেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। একই ভাবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education), সংক্ষেপে CBSE-র অন্তর্গত দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফলপ্রকাশ হওয়ার কথা ছিল ২২ জুলাই, ২০২১, বৃহস্পতিবারে। কিন্তু সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে যে এই ফলপ্রকাশের জন্য তাদের আরও একটু সময় দরকার।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই বিজ্ঞপ্তি থেকে এটুকু স্পষ্ট যে ২২ জুলাই, ২০২১, বৃহস্পতিবারে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল প্রকাশ হবে না। এর বদলে তাহলে ঠিক কবে তা প্রকাশ করা হবে?
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা ২৫ জুলাই, ২০২১ তারিখে এই ফল প্রকাশ করতে চলেছে। এই বিলম্বের নেপথ্যেও কারণ হিসাবে দায়ী করা হয়েছে দেশের করোনা পরিস্থিতিকেই! বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যতই ফলপ্রকাশ অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে হোক না কেন, তার তালিকা তৈরি করতে গিয়ে পর্যুদস্ত হয়ে পড়েছেন শিক্ষকেরা, ফলে নির্ধারিত সময়ের চেয়ে তাঁদের সামান্য একটু বেশি সময় দরকার। তবে এই বর্ধিত সময়সীমার মধ্যে যে সিদ্ধান্তে অটল থাকা হবে, আর দেরি কোনও ভাবেই করা হবে না, সেটাও স্পষ্ট ভাবে বলতে দ্বিধা করেনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বস্তুত এই মর্মে ইতিপূর্বে শীর্ষ আদালতের তরফ থেকেও অযথা কালক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে, ফলে আশা করা যাচ্ছে যে ২৫ জুলাই, ২০২১ তারিখেই ফল প্রকাশ করা হবে বোর্ডের তরফে।
advertisement
advertisement
জানা গিয়েছে যে এই ফলপ্রকাশের তালিকা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in মারফত ২৫ জুলাই বিকেল ৫টা থেকে দেখতে পারবেন। এছাড়া Digilocker ও UMANG অ্যাপেও পূর্ব প্রতিশ্রুতি মতো ফল দেখা যাবে বলে আশা করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
আগামিকাল নয়, দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হবে আরেকটু দেরিতে, তারিখ জানিয়ে দিল CBSE
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement