advertisement

CBSE Board Exams 2021-22: দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবার নেওয়া হবে দু'টি ভাগে, নোটিস দিল বোর্ড!

Last Updated:

CBSE Board Exams 2021-22: ২০২১-২২ শিক্ষাবর্ষে দশম এবং দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা এবার সম্পাদিত হবে দুই ভাগে ভাগ করে।

#নয়াদিল্লি: দেশের কোভিড ১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে প্রথমে দশম এবং দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা বাতিল করার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। কিন্তু তার ভিত্তিতে চূড়ান্ত সমালোচনার সম্মুখীন হতে হয়- ছাত্রছাত্রীদের অভিভাবক থেকে শিক্ষামহলের সর্বত্র ছড়িয়ে পড়েছিল অসন্তোষ। সেই পরিস্থিতি বিবেচনা করে এবার সিদ্ধান্ত বদল করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education), সংক্ষেপে CBSE। নতুন পদ্ধতিতে কী ভাবে দশম এবং দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা নেওয়া হবে, সেই মর্মে সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের পক্ষ থেকে।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের নতুন বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে দশম এবং দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা রদ করার বিষয়ে পূর্বর্তী সিদ্ধান্ত তারা বাতিল করেছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে দশম এবং দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা এবার সম্পাদিত হবে দুই ভাগে ভাগ করে। প্রথম পর্বের পরীক্ষা নেওয়া হবে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে, দ্বিতীয় ভাগে পরীক্ষাটি অুষ্ঠিত হবে ২০২২ সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ। পরীক্ষা যেমন দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক সেই ভাবেই সিলেবাসকেও দুই অংশে ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাদের বক্তব্য, প্রতি পরীক্ষা সিলেবাসের ৫০ শতাংশের উপরে ভিত্তি করে নেওয়া হবে।
advertisement
advertisement
advertisement
সিলেবাসকে এই দুই ভাগে ভেঙে দেওয়ার কারণও তাদের সাম্প্রতিক বিবৃতিতে ব্যাখ্যা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। জানিয়েছে যে সরকারি স্কুলগুলো তো বটেই, একই সঙ্গে বেসরকারি স্কুলগুলোও তাদের কাছে সিলেবাস নিয়ে বিবেচনা করার প্রস্তাব পেশ করেছিল। যুক্তি ছিল এই- কোভিড ১৯ পরিস্থিতিতে যেহেতু ভালো করে পড়াশোনা হয়নি, অনেক ছাত্রছাত্রীই অনলাইন এডুকেশনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, সে কথা মাথায় রেখে যেন সিলেবাসের দিক থেকে তাদের কিছুটা স্বস্তি দেওয়া হয়!
advertisement
প্রসঙ্গত, দিল্লি হাই কোর্টে একটি পিআইএল দায়ের করা হয়েছিল সম্প্রতি এই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং অন্য বোর্ডের দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে। সেই পিআই-এল-এ আবেদন জানানো হয়েছিল যে পরীক্ষা না নিলে সমস্ত বোর্ড শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা একজামিনেশন ফি ফেরত দিক! তার প্রেক্ষিতেই এবার দুই ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হল বলে মতামত বিশেষজ্ঞ মহলের!
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CBSE Board Exams 2021-22: দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবার নেওয়া হবে দু'টি ভাগে, নোটিস দিল বোর্ড!
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement