BBA: উচ্চ মাধ্যমিকের পরে দুর্দান্ত কেরিয়ার গড়ার সুযোগ! প্রবেশিকা, ইন্টারভিউ পর পর! কোথায় আবেদন করবেন?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
BBA Admission After Higher Secondary: উচ্চ মাধ্যমিকের পর পেশাভিত্তিক শিক্ষার সুযোগ বাড়াতে বিবিএ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী তৈরি এই কোর্সে প্রবেশিকার মাধ্যমে ভর্তি নেওয়া হবে, যেখানে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলেই পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
উচ্চশিক্ষায় কোন শাখা বেছে নেবেন, অনেকেই সিদ্ধান্ত নিতে পারেন না। যদি ভবিষ্যতে বেশি উপার্জন করার স্বপ্ন থাকে তবে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনই আপনার সঠিক পথ হতে পারে। বিভ্রান্ত না হয়ে জেনে নিন কী ভাবে এগোবেন লক্ষ্যে। উচ্চ মাধ্যমিকের পরে পেশাভিত্তিক শিক্ষার সুযোগ বাড়াতে ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী তৈরি এই কোর্সটি তিন বছরে সম্পূর্ণ হবে এবং ক্লাস করানো হবে প্রতিষ্ঠানের বেঙ্গালুরুর ক্যাম্পাসে।
উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন। তবে ভর্তির জন্য প্রতিষ্ঠানের নিজস্ব প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। প্রবেশিকা উত্তীর্ণদের পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
advertisement
advertisement
এছাড়াও, জয়েন্ট ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জেআইপিএমএটি) বা কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট (কুয়েট ইউজি) উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে, ফলে তাঁদের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার প্রয়োজন হবে না।
advertisement
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ এপ্রিল। ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষায় সফল প্রার্থীদের ১৭ এপ্রিল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, যদিও কোন ক্যাম্পাসে ইন্টারভিউ হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।
চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে ২৯ এপ্রিল। এর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের পর ম্যানেজমেন্ট শিক্ষায় আগ্রহী পড়ুয়াদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হল।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 4:12 PM IST









