advertisement

Job: ‘কাজ চাই - ভাতা নয়’, নয়া স্লোগান, বড় উদ‍্যোগ! অশোকনগরের এই ‘হাটে এলেই মিলছে চাকরি’? আসল ঘটনা জানলে অবাক হবেন

Last Updated:

Job: ‘কাজ চাই - ভাতা নয়’, এই স্লোগানকে সামনে রেখে অশোকনগরে বসল কর্মসংস্থানের হাট। আর এই ‘হাটে এলেই মিলছে চাকরি’!

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
উত্তর ২৪ পরগনা: ‘কাজ চাই – ভাতা নয়’, এই স্লোগানকে সামনে রেখে অশোকনগরে বসল কর্মসংস্থানের হাট। আর এই ‘হাটে এলেই মিলছে চাকরি’! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রবিবার অশোকনগর কমলা নেহেরু আদর্শ বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ, আনাগোনা নেই পড়ুয়াদের। তবে স্কুলের গেট খোলা। স্কুলের ভিতরে ঢুকতেই দেখা গেল দেওয়ালে লাগানো পোস্টারে লেখা “কাজ চাই” ভাতা নয়।
স্কুলের ভিতরে তখন শয়ে শয়ে যুবক যুবতীদের আনাগোনা। স্কুলের বারান্দায় তখন একের পর এক টেবিল পাতানো, চলছে ফর্ম ফিলাপ। এভাবেই কর্মসংস্থান হাটের আয়োজন উত্তর ২৪ পরগনার অশোকনগরে।
advertisement
তবে শুধু উত্তর ২৪ পরগনা নয়, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া-সহ রাজ‍্যের একাধিক থেকে যুবক যুবতীরা এসেছেন এই কর্মসংস্থানের হাটে। বিভিন্ন জেলার যুবক যুবতীরা এই হাটের মধ‍্যস্থতায় বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়েছেন বলেই সূত্রের খবর।
advertisement
জানা গিয়েছে, এদিন অশোকনগরের কর্মসংস্থানের হাটে আসা তরুণ তরুণীদের মধ‍্যে কেউ বি.টেক করেছেন, কেউ স্নাতকোত্তর উত্তীর্ণ, কেউ বা স্নাতক। কয়েকশো বেকার যুবক-যুবতী এদিন এই কর্মসংস্থানে হাটে আসেন।
advertisement
নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ বেছে নিয়েইন্টারভিউয়ে বসলেন এবং সবশেষে প্রায় শতাধিক ছেলে মেয়ের বিভিন্ন নামীদামি কোম্পানিতে চাকরি মিলেছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। চাকরি পাওয়ার পরে বেকার যুবক যুবতীদের মুখে হাসি দেখে ভীষন খুশী উদ্যোক্তারা।
জিয়াউল আলম
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job: ‘কাজ চাই - ভাতা নয়’, নয়া স্লোগান, বড় উদ‍্যোগ! অশোকনগরের এই ‘হাটে এলেই মিলছে চাকরি’? আসল ঘটনা জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement