advertisement

বিষ্ণুপুরে সালিশি সভায় মাদক কারবারিকে পিটিয়ে খুন

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সালিশি সভায় মাদক কারবারিকে পিটিয়ে খুন। মৃতের নাম আজাদ আলি।

#বিষ্ণুপুর: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সালিশি সভায় মাদক কারবারিকে পিটিয়ে খুন। মৃতের নাম আজাদ আলি। গতকাল আজাদকে নিয়ে স্থানীয় ক্লাবে সালিশি বসে। সালিশি চলাকালীন ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়ায় আজাদ। অভিযোগ, সে সময় হঠাৎই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় ওই মাদক কারবারি। জখম হন এক ক্লাব সদস্য। এরপরই অভিযুক্তকে ধরে শুরু হয় গণপিটুনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদ আলির। হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ ক্লাব সদস্য।
এলাকায় মাদক কারবারের অভিযোগ উঠে মৃত ব্যক্তির বিরুদ্ধে ৷ স্থানীয় ক্লাবের সদস্যরা প্রতিবাদ জানায় ৷ এরপর তাকে ডেকে পাঠানো হয় ৷ সমস্যা মেটাতে গিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে অভিযুক্ত মাদক কারবারি আজাদ আলি গুলি চালায় ক্লাব সদস্যের উপর ৷ এরপর তার উপর চড়াও হয় বাকি ক্লাব সদস্যরা ৷ এরপরই উত্তেজিত জনতা আজাদকে বেধড়র মারধর করে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদের ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিষ্ণুপুরে সালিশি সভায় মাদক কারবারিকে পিটিয়ে খুন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement