জেনে নিন, স্বপ্নে সাপ দেখার প্রকৃত অর্থ কী ?
Last Updated:
জ্যোতিষশাস্ত্র মতে কোষ্ঠীতে কালসর্প থাকলে তাঁরা সাপের স্বপ্ন দেখেন বেশি ৷ তবে এ ছাড়াও অনেকেই নিয়মিতভাবে সাপের স্বপ্ন দেখেন ৷ একেক রকম সাপের স্বপ্নের অর্থ একেকরকম ৷
#কলকাতা: জ্যোতিষশাস্ত্র মতে কোষ্ঠীতে কালসর্প থাকলে তাঁরা সাপের স্বপ্ন দেখেন বেশি ৷ তবে এ ছাড়াও অনেকেই নিয়মিতভাবে সাপের স্বপ্ন দেখেন ৷ একেক রকম সাপের স্বপ্নের অর্থ একেকরকম ৷ জেনে নিন কী ধরণের সাপের স্বপ্নের অর্থ কী রকম ৷
১৷ স্বপ্নে যদি সাপ দেখা যায়, ধনসম্পদ প্রাপ্তি হতে পারে।
advertisement
২৷ স্বপ্নে যদি সাপ দংশন করে, তাহলে মৃত্যুযোগ ঘনিয়ে আসতে পারে ৷
৩৷ স্বপ্নে যদি দেখা যায় সাপ উড়ে যাচ্ছে, তাহলে তা সেই ব্যক্তির জীবনে কালসর্প যোগ হওয়ার সংকেত বলে ধরা হয় ৷
advertisement
৪৷ স্বপ্নে যদি জলে সাপ দেখা যায়, পূর্ণ কালসর্প যোগের পূর্ব সংকেত সূচিত করে।
৫৷ স্বপ্নে যদি সাপের সঙ্গে উড়তে দেখা যায়, তাহলে সেই ব্যক্তির যাত্রা শুভ হবে বলে ধরা হয় ৷
৬৷ স্বপ্নে যদি কেউ সাপ আর বেজির লড়াই দেখেন, তা হলে বুঝবেন গৃহদেবতা রুষ্ট হয়েছেন ৷
৭৷ স্বপ্নে যদি সাপকে গরুর উপর ফোঁস করতে দেখা যায়, ধনসম্পদ প্রাপ্তি হতে পারে।
Location :
First Published :
Jul 17, 2018 10:43 AM IST











