advertisement

ক্ষমতা হাতছাড়া হওয়ায় কি মাথা খারাপ হয়ে গিয়েছে? রাহুলকে তুলোধনা মোদির

Last Updated:

ভারতীয় জনসঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে মধ্যপ্রদেশের ভোপালে 'কার্যকর্তা মহাকুম্ভ' সভায় মোদির সঙ্গেই কংগ্রেসকে তুলোধনা করলেন বিজেপি সভাপতি অমিত শাহও৷

#ভোপাল: রাফাল চুক্তি থেকে জ্বালানির দাম-- কেন্দ্রের মোদি সরকারকে যখন একের পর তিরে বিদ্ধ করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, তখন মধ্যপ্রদেশের সভায থেকে রাহুল ও কংগ্রেসকে পাল্টা আক্রমণের পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বললেন, 'দেশের ১৯টি রাজ্যে বিজেপি-র সরকার৷ আমরা গর্বিত৷ বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল এখন বিজেপি৷ বিজেপি শাসিত কোনও রাজ্যকে কাজ করতে দেয়নি ইউপিএ সরকার৷ কংগ্রেস সারা জীবন বিভাজনের রাজনীতি করেছে৷ এই ভোটব্যাঙ্ক রাজনীতি আমদের মুছে ফেলতেই হবে৷ ক্ষমতা হাতছাড়া হওয়ার পর কি আপনাদের মাথা খারাপ হয়ে গিয়েছে?'
ভারতীয় জনসঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে মধ্যপ্রদেশের ভোপালে 'কার্যকর্তা মহাকুম্ভ' সভায় মোদির সঙ্গেই কংগ্রেসকে তুলোধনা করলেন বিজেপি সভাপতি অমিত শাহও৷ মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের মুখে রাহুলকে অমিতের আক্রমণ, 'রাহুল ভোটে জেতার দিবাস্বপ্ন দেখছেন৷'
advertisement
advertisement
১৭ সেপ্টেম্বরই ভোপালে র‌্যালি করে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷
আরও ভিডিও: রাহুলকে ব্যঙ্গ মোদির
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ক্ষমতা হাতছাড়া হওয়ায় কি মাথা খারাপ হয়ে গিয়েছে? রাহুলকে তুলোধনা মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement