advertisement

উত্তর থেকে দক্ষিণ, তৃণমূলের ব্রিগেড সমাবেশে শহরজুড়ে মিছিলের আয়োজন

Last Updated:
#কলকাতা: আগামিকাল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই তুঙ্গে । ২০১৯ এর নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলি উপস্থিত থাকবে একমঞ্চে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও ।
কাল সারা কলকাতা জুড়েই মিছিলের আয়োজন করা হয়েছে । শ্যামবাজার থেকে বিধান সরণি ও সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছাবে ব্রিগেডে। শিয়ালদহ থেকে একপ্রস্থ মিছিল মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল যাবে ব্রিগেডে। এছাড়া আর আর অ্যাভিনিউ, হাওড়া , ব্রেবোর্ন রোড, টি বোর্ড হয়ে মিছিল যাবে ব্রিগেডে।
advertisement
advertisement
তার সঙ্গে হাজরা থেকে এটিএম রোড ও জওহরলাল নেহরু রোড হয়ে মিছিল পৌঁছাবে ব্রিগেডে । খিদিরপুর হেস্টিংস আরও একটি মিছিল যাবে ব্রিগেডে।
পার্ক সার্কাস ময়দান থেকে সিআইটি রোড, এসএন ব্যানার্জী রোড, মিলনমেলা থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও পার্ক স্ট্রিট হয়ে আরও একটি মিছিল যাবে ব্রিগেডে ।
advertisement
ব্রিগেড ঘিরে ইতিমধ্যেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে  মেট্রোর নিরাপত্তা ব্যবস্থাও  আঁটোসাঁটো করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তর থেকে দক্ষিণ, তৃণমূলের ব্রিগেড সমাবেশে শহরজুড়ে মিছিলের আয়োজন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement