advertisement

মেয়ের জন্যই সংসারে অশান্তি ! সাত মাসের একরত্তি মেয়েকে শ্বাসরোধ করে খুন করল মা

Last Updated:
#নয়াদিল্লি: পরিবারে অহেতুক অশান্তি লেগেই রয়েছে ৷ সমস্যার সমাধান করতে হিমশিম খাচ্ছে পরিবারের লোকেরা ৷ অবশেষে, নিজের সাত মাসের কন্যা সন্তানকেই খুন করল মা ৷ ঘটনাস্থল উত্তর-পূর্ব দিল্লির হজরত নিজামুদ্দিন ৷
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ২০ অগাস্ট ৷ অভিযুক্ত মহিলার নাম আদিবা খান ৷ প্রাথমিকভাবে অভিযুক্ত মহিলা পুলিশকে জানায়, বাথরুমের বালতির জলের মধ্যে ডুবে মারা গিয়েছে তাঁর মেয়ে ৷ খুনের ঘটনাটি পুরোটাই চাপা দিয়ে দেয় সে ৷
মেয়েকে খুন করার পর গোটা ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটির মা বাবা তাকে হাসপাতালেও নিয়ে যায় ৷ কিন্তু চিকিৎসকেরা একরত্তি শিশু কন্যাটিকে মৃত বলে ঘোষণা করে ৷ মৃত্যু অস্বাভাবিক হওয়ার জেরে ময়নাতদন্তের নির্দেশ দেয় ৷ এরপর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই খুনের ঘটনাটি স্পষ্ট হয় ৷
advertisement
advertisement
ময়নাতদন্তের রিপোর্ট থেকেই স্পষ্ট হয় যে, জলে ডুবে মৃত্যু নয় ৷ শ্বাসরোধ করে খুন করা হয়েছে সাতমাসের শিশুকন্যাকে ৷ এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ শিশুটির মা বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ প্রথমে অস্বীকার করলেও, পরে খুনের কথা স্বীকার করে শিশুটির মা ৷ সে জানায়, শিশুকন্যা জন্মের পর থেকেই আর্থিক এবং চিকিৎসাজনিত বেশ কিছু সমস্যায় জর্জরিত হয়ে পড়ে তারা ৷
advertisement
সমস্যার সমাধান করতে তাই গত ২০ অগাস্ট ওড়না দিয়ে শ্বাসরোধ করে নিজের মেয়েকে খুন করে মা ৷ পুলিশের জেরার মুখে এমনটাই জানায় অভিযুক্ত মহিলা ৷ খুনের ঘটনাটি ধামাচাপা দিয়ে সুন্দর পরিকল্পনাও করে অভিযুক্ত ৷ শৌচাগারে জলভর্তি বালতিতে ডুবিয়ে দেয় শিশুটিকে ৷ যদিও শিশুটির বাবা কিংবা তার পরিবার এই ঘটনাটি জানত না বলে দাবি করে শিশুটির মা ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
মেয়ের জন্যই সংসারে অশান্তি ! সাত মাসের একরত্তি মেয়েকে শ্বাসরোধ করে খুন করল মা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement