advertisement

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় ‘উইলা’, তছনছ হয়ে যাবে গোটা দেশ

Last Updated:
#মেক্সিকো সিটি: ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় ‘উইলা’ ৷ আবহাওয়াবিদরা এই ঝড়কে ৫ ক্যাটাগরির তকমা দিয়েছে ৷ পূর্ব প্রশান্ত মহাসাগরের উপকূলে আছড়ে পড়ছে ঝড় ৷ যার জেরে মেক্সিকোর পশ্চিম উপকূল পুরো তছনছ হয়ে যেতে পারে ৷
আমেরিকান ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেলেই আছড়ে পড়তে পারে এই ঝড় ৷ ইতিমধ্যেই মেক্সিকোর পশ্চিম উপকূলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ উইলা তার শক্তি প্রায় ৫ গুণ বাড়িয়ে মেক্সিকোর পশ্চিম উপকূলে আছড়ে পড়তে চলেছে ৷
advertisement
advertisement
সান ব্লাস এবং মাজাতলানের মাঝে হ্যারিকেন ধেয়ে আসছে ৷ ভয়াবহ বৃষ্টির জেরে ভূমিধ্বসেরও সম্ভাবনা রয়েছে ৷ ২৪৯ কিলোমিটার প্রতি ঘণ্টায় আছড়ে পড়বে ঝড় ৷ এরপর আরও বাড়তে পারে শক্তি ৷ যার জেরে বেশ কয়েকটি শহরে ভারী বৃষ্টি হতে পারে ৷ ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় ‘উইলা’, তছনছ হয়ে যাবে গোটা দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement