advertisement

South Dinajpur News : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরের দেওয়াল, নিচে চাপা পড়লেন বৃদ্ধা

Last Updated:

মর্মান্তিক মৃত্যু! দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

দক্ষিণ দিনাজপুর :দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম মিনতি পাল। বয়স প্রায় ৬৮ বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের মুগলিশপুরের ঘটনা। এভাবে বৃদ্ধার মৃত্যুতে খুবই শোকাহত স্থানীয়রা৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী  কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণ দিনাজপুরে।টানা বৃষ্টিতে মাটির দেওয়াল জল পেয়ে আলগা হয়ে গিয়েছিল, এমনই অনুমান।এদিন দুপুর বারোটা নাগাদ মিনতিদেবী বাড়ির কাজ করছিলেন। আচমকাই সেই সময় ঘরের মাটির দেওয়াল ভেঙে পড়ে। সেই দেওয়ালেই বৃদ্ধা সেখানেই চাপা পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার৷
advertisement
advertisement
দেওয়াল ভেঙে পড়াতে বিকট আওয়াজ হয়৷ প্রতিবেশীরা ছুটে আসেন৷ এসে দেখেন যে মিনতিদেবী চাপা পড়ে গিয়েছেন৷ এরপরেই,স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে এবং সেখান থেকে সরিয়ে নিয়ে যান।তাদের ধারণা মাটির দেওয়াল বৃষ্টির জলে নরম হয়ে আলগা হবার কারণেই এমন ঘটনা ঘটেছে।এরপরেই খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানার পুলিশকে।
advertisement
পুলিশ এসে দেহটি উদ্ধার করে তা ময়নাতন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়৷ বিষয়টি জানাজানি হতে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরের দেওয়াল, নিচে চাপা পড়লেন বৃদ্ধা
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement