advertisement

South Dinajpur News : দত্তপুকুরের ঘটনার পর তৎপর পুলিশ,কয়েক লক্ষাধিক টাকার শব্দ বাজি উদ্ধার বালুরঘাটে

Last Updated:

বালুরঘাট থানায় নিষিদ্ধ শব্দ বাজি নামানোর সময় উপস্থিত ছিলেন, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী৷

#দক্ষিণ দিনাজপুর :দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের পর আরও বেশি সক্রিয় হয়েছে বালুরঘাট থানার পুলিশ। বাড়িতে মজুত রয়েছে কয়েক লাখ টাকার নিষিদ্ধ শব্দবাজি। গোপন সূত্রে খবর পেয়ে সেই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ।
এদিকে এই ঘটনায় বাড়ির মালিক তরুণ নন্দীকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ৷ বুধবার দুপুরে বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের চকভৃগু পিডব্লিউডি পাড়া এলাকা থেকে নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ।
advertisement
বালুরঘাট থানায় নিষিদ্ধ শব্দ বাজি নামানোর সময় উপস্থিত ছিলেন, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী৷ উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দ বাজির বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকার বেশি৷ এ দিকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷
advertisement
পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেই বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে। সবটা খতিয়ে দেখার পর বাজার মূল্য কত তা বলা সম্ভব বলেই আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : দত্তপুকুরের ঘটনার পর তৎপর পুলিশ,কয়েক লক্ষাধিক টাকার শব্দ বাজি উদ্ধার বালুরঘাটে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement