advertisement

We Want Justice: ভাল করে হাঁটতে পারেন না তবুও তিনি রাতের পথে! বিজলী দেবী ‌যে একজন মা!

Last Updated:

লাঠিতে ভর করেই রাতের পথে হাঁটলেন বিজলী দেবী। আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাঁটলেন। চাইলেন নির্যাতিতার জন্য বিচার। তিনিও ‌যে একজন মা।

+
হাঁটছেন

হাঁটছেন বিজলী দেবী

দক্ষিণ দিনাজপুর: হাঁটার ক্ষমতা সেভাবে নেই,কিন্তু ইচ্ছা শক্তিকে পাথেয়করে গভীর রাতে মহিলাদের রাত জাগো আন্দোলনে শামিল এক প্রবীণ মহিলা। ৮ থেকে ৮০ কয়েক হাজার মহিলা গলা মেলান “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগানে। আর এই শ্লোগানেই মুখরিত হয়ে উঠল বালুরঘাট শহরের থানা মোড় চত্বর। এর আগে কখনও মধ্যরাতে এত মহিলার জমায়েত বালুরঘাটের মানুষ কখনও দেখেনি। দলহীন, পতাকাহীন অরাজনৈতিক সমাবেশে হাজারো মহিলার জমায়েত বালুরঘাট থানা মোড়ে।
বড় মশাল জ্বালিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে বিক্ষোভ সমাবেশে সামিল হন বালুরঘাটের মহিলা। সেখানেই তালে তাল মিলিয়ে উচ্চস্বরে তীব্র প্রতিবাদ করতে দেখা গেল ভাল করে চলতে না পারা লাঠি হাতে প্রবীণ মহিলা বিজলী দেবীকে। এতটুকুও ধার কমেনি প্রতিবাদের ভাষার। বরং যত রাত বেড়েছে ততই তাঁর আন্দোলনের তীব্রতা বেড়েছে জমায়েতের মধ্যে থেকে।প্রসঙ্গত, রাজ্যের রাজধানী কলকাতার মূলত তিনটি জায়গায় ‘প্রতীকী’ আন্দোলনের ডাক দেওয়া হয়। কিন্তু সেই আন্দোলন আস্তে আস্তে গোটা রাজ্য জুড়েই বিস্তার লাভ করতে হয় শুরু করে।
advertisement
advertisement
বিগত দুইদিন যাবত শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ব্যাপক প্রচারের মাধ্যমে আজকের এই অভাবনীয় জমায়েত। বিক্ষোভের পর রাত ঠিক ১২:০০ টায় জাতীয় সংগীত গেয়ে উপস্থিত জমায়েত প্রতিবাদ মিছিল শুরু করে থানা মোড় থেকে। ব্যাপক বৃষ্টিতেও তাল কাটেনি জমায়েতের। শুধুমাত্র ন্যায় বিচারের দাবিতে এই জামায়েত। পাশাপাশি এই দিনের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার সঙ্গে যুক্ত দের শাস্তির দাবিতে মহিলাদের কাঁধে কাঁধ মিলাতে দেখা যায় পুরুষদেরকেও।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
We Want Justice: ভাল করে হাঁটতে পারেন না তবুও তিনি রাতের পথে! বিজলী দেবী ‌যে একজন মা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement