advertisement

New Jute Rate: পাটের ব্যাগের জন্য নতুন মূল্য নির্ধারণ! কেন্দ্রের ঘোষণায় খুশির হাওয়া চটকলে

Last Updated:

দাম বাড়ছে পাটের ব্যাগের। কেন্দ্রের ঘোষণায় খুশি চটকল শ্রমিকরা। বাড়বে কাজ।

+
পাট

পাট শিল্প

দক্ষিণ দিনাজপুর: জেলায় ধুঁকতে থাকা জুটমিল গুলি এবার নতুন করে আশার আলো দেখছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকার পাট শিল্পকে বিশেষ নজর দিতে উদ্যোগী হয়েছে। প্লাস্টিক বর্জন করতে ও পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহারের উপর বিশেষ জোর দিয়েছে কেন্দ্র। এর জন্য মন্ত্রিসভা বিশেষ অনুমোদন করেছে। এবং পাটের ব্যাগের জন্য নতুন মূল্য নির্ধারণ করেছে।
কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছে বেঙ্গল জুট মিলস অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই পাটের ব্যাগসহ অন্যান্য কাজের বরাত পেতে শুরু করেছে জুট মিল মালিকরা। কেন্দ্র সরকারের নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জুটমিল মালিকরা। তাই বলাই বাহুল্য পুজোর আগে পুরুষদের পাশাপাশি মহিলাদের কর্ম সংস্থান হওয়াতে খুশি জেলাবাসী।
advertisement
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলায় জুটমিল গুলি পুরোদমে চালু হওয়ার ফলে বহু কর্মী এখানে কর্মসংস্থান পেয়েছে। ইতিমধ্যেই পাটের ব্যাগ সহ অন্যান্য কাজের বরাত পেতে শুরু করেছে জুট মিল মালিকরা। এক বিবৃতিতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যের প্রায় কয়েক লক্ষ জুটমিল শ্রমিক ও কয়েক লক্ষ পাটচাষি ব্যাপকভাবে উপকৃত হবেন। এমনকি এর ফলে পাটের বস্তার প্রতি টনে দাম কয়েক হাজার টাকা মত বাড়বে বলে জানা গেছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
New Jute Rate: পাটের ব্যাগের জন্য নতুন মূল্য নির্ধারণ! কেন্দ্রের ঘোষণায় খুশির হাওয়া চটকলে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement