advertisement

Belur- মহিলারা টয়লেট ব্যবহার করতে চাইলে পরিষ্কারের নামে আগে ‘এই’ মারাত্মক কুকীর্তি করত নিরাপত্তারক্ষী

Last Updated:

Belur -এ নক্কারজনক কাজের পর্দাফাঁস৷ মহিলাদের বাথরুমে মোবাইল রেখে গোপনে ছবি তুলে নেওয়ার কাণ্ড চলছিল৷

#কলকাতা: এক মহিলার বুদ্ধিতে প্রকাশ্যে এলো  ডায়গনস্টিক সেন্টারের এক নিরাপত্তিরক্ষীর কুকীর্তি |  ডায়গনস্টিক সেন্টারের মহিলাদের বাথরুমে গোপন ক্যামেরা | গ্রেফতার অভিযুক্ত  নিরাপত্তারক্ষী | বেলুড় স্টেশন রোডের একটি ডায়গনস্টিক সেন্টারে শারীরিক পরীক্ষা করতে আসা এক মহিলার মারাত্মক অভিযোগ করেন এবং নিজের উপস্থিত বুদ্ধির জেরে বেঁচে যান তিনি| নিজের সঙ্গে হওয়া ঘটনার বিবরণ দিয়েছেন ওই মহিলা৷
তিনি যখন বাথরুমে যেতে যান সেই সময় অভিযুক্ত নিরাপত্তারক্ষী তাঁকে বলেন, ‘‘ম্যাডাম আমি বাথরুম পরিষ্কার করে দিচ্ছি তারপর আপনি যান |’’ মহিলার অভিযোগ নিরাপত্তা রক্ষী যখন ভিতরে ঢোকেন তখন তার হাতে মোবাইল ছিল কিন্তু যখন বেরিয়ে আসেন তখন সেই মোবাইল দেখতে না পেয়ে তাঁর সন্দেহ হয় | তখনই বাথরুমে ঢুকেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেই দেখা যায় বাথরুমে রাখা ঝাঁটার মধ্যে মোবাইল ক্যামেরা অন করা অবস্থায় রাখা রয়েছে মোবাইল| অভিযুক্ত ওই নিরাপত্তারক্ষী বাথরুমে ব্যবহারের সময় মহিলাদের ছবি তুলে নিতো গোপনে |
advertisement
ভদ্র মহিলার উপস্থিত বুদ্ধিতেই ধরা পরে যায় ডায়গনস্টিক সেন্টারের নিরাপত্তারক্ষী মহম্মদ ইমতিয়াজ| বালি থানার পুলিশ খবর পেয়ে ইমতিয়াজকে গ্রেফতার করে | উদ্ধার হয়েছে মোবাইল | মহিলার সন্দেহ এই ব্যক্তি বহু মহিলার ছবি এই ভাবেই মোবাইল বন্দি করেছে৷ পুলিশ অভিযুক্ত সেইসব ভিডিও নিয়ে কি করেছে সেই বিষয় খতিয়ে দেখছে | এদিকে ডায়গনস্টিক সেন্টারের এক আধিকারিক জানান, তাঁদের কাছে এই রকম অভিযোগ এর আগে আসেনি | তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ডায়গনস্টিক সেন্টারের মহিলা কর্মীরাও আতঙ্কিত| তাঁদের দাবি তাঁদের সঙ্গেও অনেকবার এই ধরণের ঘটনা ঘটেছে কিন্তু তারা সেই ব্যক্তিকে বিশ্বাস করেই কোন সন্দেহ করেনি, তবে আজ এই ঘটনা প্রকাশ্যে আসতেই কর্মীরাও শঙ্কিত| পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে | উদ্ধার হওয়া মোবাইলটিও সাইবার বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হবে | এই গোপন মহিলাদের ছবি কি সোশ্যাল সাইটে ছাড়া হয়েছে কিনা তারও তদন্ত হবে | অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে পুলিশ |
advertisement
advertisement
Debasish Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Belur- মহিলারা টয়লেট ব্যবহার করতে চাইলে পরিষ্কারের নামে আগে ‘এই’ মারাত্মক কুকীর্তি করত নিরাপত্তারক্ষী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement