নিজের বাড়িতেই খুন মা, পাশে শুয়ে কেঁদেই চলেছে ৬ মাসের শিশু

Last Updated:
#থানে: ৬ মাসের শিশুর সামনেই খুন হলেন মা৷ রাতে কাজ থেকে ফিরে মৃত স্ত্রীর পাশে সন্তানকে কাঁদতে দেখে পুলিশে ফোন করেন বাবা৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডির রাহানল গ্রামে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৬ মাসের সন্তানের সঙ্গে একা বাড়িতে ছিলেন ২৩ বছরের চিন্তাদেবী যাদব৷ সেই সময়ই তাকে মাথায় ভারী কিছুর আঘাত করে খুন করা হয়৷ সন্ধে ৮টায় বাড়ি ফিরে মহিলার স্বামী দেখেন স্ত্রীর দেহের পাশে শুয়ে কেঁদে চলেছে একরত্তি শিশু৷
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ নারপোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নিজের বাড়িতেই খুন মা, পাশে শুয়ে কেঁদেই চলেছে ৬ মাসের শিশু
Next Article
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie