advertisement

গণধর্ষণের অভিযোগ দায়ের করেনি থানা, অপমানে আত্মঘাতী নির্যাতিতা

Last Updated:
#লখনউ: উত্তরপ্রদেশে মহিলাদের সুরক্ষা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে প্রশাসন ৷ গণধর্ষণের অভিযোগ নেয়নি থানা ৷ ন্যায় না মেলায় অপমানে আত্মহত্যার পথ বেছে নিলেন নির্যাতিতা ৷ রোডওয়েজ বাসস্ট্যান্ড থেকে স্বামীর শরীর খারাপ বলে তিনজন ব্যক্তি নির্যাতিতাকে দিল্লি নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ৷ তাদের মধ্যে একজন মহিলার পূর্বপরিচিত বলে জানা যায় ৷ ঘটনাটি ঘটে ১৫ মে ৷
সেখানে তাকে আটকে রেখে এক সপ্তাহ ধরে তিনজন মিলে তাকে গণধর্ষণ করে ৷ এরপর কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বাবাকে গিয়ে সমস্ত বিষয়টি জানায় নির্যাতিতা ৷
এরপর একাধিকবার থানায় অভিযোগ দায়ের করতে যায় নির্যাতিতা ও তার পরিবার ৷ কিন্তু থানা থেকে তাদের কথা শুনতে কেউ রাজি হয়নি ৷ এমনকি অভিযোগ পর্যন্ত নেয়নি ৷ এরপর এডিজির কাছে বাধ্য হয়ে দ্বারস্থ হয় পরিবার ৷ এরপর এডিজির নির্দেশে ১২ জুন ঘটনার মামলা দায়ের করে ৷ তবে পুরো ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল মহিলা ৷ এর জেরে আত্মহত্যা করেন তিনি ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
গণধর্ষণের অভিযোগ দায়ের করেনি থানা, অপমানে আত্মঘাতী নির্যাতিতা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement