advertisement

উইকএন্ড পার্টিতে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণ দুই সহকর্মীর, নিউ টাউনের অভিজাত আবাসনে কুকীর্তি

Last Updated:

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নিউ টাউনের একটি নামজাদা অভিজাত আবাসনে৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
গোটা সপ্তাহ অফিসের পর কোনও সহকর্মীর আবাসন বা মেসে উইকএন্ড পার্টি৷ সেক্টর ফাইভ বা নিউ টাউনের নতুন প্রজন্মের তথ্যপ্রযুক্তি কর্মীরা গোটা সপ্তাহে কাজের ধকল থেকে মুক্তি পেতে অনেক সময়ই এমন পার্টির আয়োজন করে থাকেন৷
এবার সেরকমই একটি পার্টিতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁরই দুই সহকর্মীর বিরুদ্ধে৷ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ৷
advertisement
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নিউ টাউনের একটি নামজাদা অভিজাত আবাসনে৷ জানা গিয়েছে, নির্যাতিতা এবং অভিযুক্ত প্রত্যেকেই নিউ টাউনের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী৷ গতকাল ওই আবাসনে উইকএন্ড পার্টিতে মিলিত হয়েছিলেন তাঁরা৷ সেখানেও মদ্যপানও করেন তিন জন৷ নির্যাতিতার অভিযোগ, মদ্যপানের পরেই তাঁর দুই সহকর্মী তাঁকে গণধর্ষণ করে৷
advertisement
এ দিন সকালেই টেকনো সিটি থানায় অভিযোগ জানান নির্যাতিতা৷ এর পরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশষ এই ঘটনায় আরও এক তথ্যপ্রযুক্তি কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পাশাপাশি পুলিশের পক্ষ থেকে নির্যাতিতা তরুণীর বয়ান নেওয়া হচ্ছে৷ এ দিন বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে নির্যাতিতা তরুণীর মেডিক্যাল পরীক্ষাও করিয়েছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
উইকএন্ড পার্টিতে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণ দুই সহকর্মীর, নিউ টাউনের অভিজাত আবাসনে কুকীর্তি
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement