advertisement

বেহালার ছায়া এবার বারাণসীতে, মায়ের মৃতদেহ ৫ মাস লুকিয়ে রেখে পেনশন তুলেছে ৩ ছেলে

Last Updated:

আরও এক শুভব্রতর হদিশ মিলল তবে এবার ঠিকানা উত্তরপ্রদেশ ৷ উত্তরপ্রদেশের বারাণসীতে এমনই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ মায়ের মৃতদেহ ৫ মাস ধরে সৎকার করেনি ৷ সূত্রের খবর মৃতদেহ ৫ মাস ধরে লুকিয়ে রেখে পেনশন তুলেছে তিন ছেলে

#বারাণসী: আরও এক শুভব্রতর হদিশ মিলল তবে এবার ঠিকানা উত্তরপ্রদেশ ৷ উত্তরপ্রদেশের বারাণসীতে এমনই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ মায়ের মৃতদেহ ৫ মাস ধরে সৎকার করেনি ৷ সূত্রের খবর মৃতদেহ ৫ মাস ধরে লুকিয়ে রেখে পেনশন তুলেছে তিন ছেলে ৷ মৃতার তিন ছেলেকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷
পুলিশ ৫ মাস পুরনো মৃতদsহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন মৃতদেহ সতেজ রাখার জন্য তাতে কেমিক্যাল মাখিয়ে রাখত রোজ যাতে দুর্গন্ধ না ছড়ায় ৷ মৃতদেহের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার ও কেমিক্যাল পাওয়া গিয়েছে ৷
ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উত্তাল গোটা বারাণসী ৷ বেশ কয়েকদিন ধরেই প্রতিবেশীরা পচা দুগন্ধে অতিষ্ট হয়ে পুলিশে খবর দিলে প্রকৃত সত্য সামনে আসে ৷
advertisement
advertisement
জানা গিয়েছে বারাণসীর আবাস বিকাশ কলোনির বাসিন্দা দয়াপ্রকাশের স্ত্রী, তিন ছেলে, এক অবিবাহিত মেয়ে নিয়ে সংসার ৷ তিনি কাস্টমসের কর্মী ছিলেন ৷ দয়াপ্রকাশের মৃত্যু হয়েছে ২০০০ সালে তারপর থেকেই ১৩,০০০ টাকা মাসিক পেনশন পেতেন মৃত দয়াপ্রকাশের স্ত্রী অমরাবতীদেবী ৷ ১৩ জানুয়ারি অমরাবতীদেবীর মৃত্যু হয়েছে ৷
সেই চরম দৃশ্য (নিজস্ব ছবি) সেই চরম দৃশ্য (নিজস্ব ছবি)
advertisement
মা অমরাবতীর মৃত্যুর পরে তাঁর মৃতদেহ ৫ মাস লুকিয়ে রেখে বেআইনি ভাবে পেনশন তুলেছে তিন ছেলে ৷ প্রতিবেশীরা জানিয়েছেন অমরাবতীর সন্তানেরা কোনও ভাবেই তাদের বাড়িতে ঢুকতে দিতেন না ৷ বলতেন ময়ের খুব শরীর খারাপ মা কোমায় আছেন ৷ তাতেই সন্দেহ বাড়ে ৷ অবশেষে পুলিশ এসে ঘটনার পর্দাফাঁস করেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বেহালার ছায়া এবার বারাণসীতে, মায়ের মৃতদেহ ৫ মাস লুকিয়ে রেখে পেনশন তুলেছে ৩ ছেলে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement