advertisement

বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকাকে দিনের পর দিন গর্তে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

Last Updated:

বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকাকে অপহরণ করে গর্তে আটকে রেখে ধর্ষণের অভিযোগ।

#মোরবি: বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকাকে অপহরণ করে গর্তে আটকে রেখে ধর্ষণের অভিযোগ। গুজরাতের মোরবি জেলার কোটদা নায়ানি গ্রামের ঘটনা। জানা গিয়েছে, নির্যাতিতার বয়স মাত্র ১৫ ৷ নভেম্বর মাস থেকে নিখোঁজ ছিল নাবালিকা ৷
পুলিশ জানিয়েছে, নরেশ সোলাঙ্কি নামে ১৯ বছরের এক যুবক মেয়েটিকে বিয়ে করতে চেয়ছিলেন ৷ কিন্তু মেয়েটি তাতে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে একটি ফার্ম হাউজ নিয়ে যাওয়া হয় ৷ কেউ যাতে তাকে খুঁজে না পায় সেই জন্য ফার্ম হাউজের একটি ঘরের মেঝেতে ৮*৮ ফিট গর্তে তাকে আটকে রাখা হয় ৷ । কেউ যাতে তাকে খুঁজে না পায়, সেজন্য কাঠের দরজা দিয়ে চাপা দেওয়া হয় গর্তের মুখ। কেবল ধর্ষণ করার সময় তাকে গর্ত থেকে বের করা হত ৷ এই ভাবেই প্রায় তিন সপ্তাহ তার উপর নির্মম অত্যাচার চালানো হয় ৷ এরপর ডিসেম্বর মাসের ৪ তারিখ মেয়েটির বাবা পুলিশের সাহায্যে তাকে খুঁজে পায় ৷
advertisement
নির্যাতিতার বয়ানের ভিত্তিতে অভিযুক্ত যুবক ও তার পরিবারের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকাকে দিনের পর দিন গর্তে আটকে রেখে ধর্ষণের অভিযোগ
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement