advertisement

দু’‌মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থা‌র চেষ্টা বাবার!‌ মা গেলেন পুলিশে

Last Updated:

চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুর কোনও ক্ষতি হয়নি

#‌তিরুঅনন্তপুরম:‌ এমন নারকীয় ঘটনা কেউ কখনও শুনেছে কি না, সন্দেহ!‌ ৪৮ বছরের এক ব্যক্তি নিজের কন্যা সন্তানকেই যৌন হেনস্থা করতে উদ্যত হল। আর সেই সন্তানের বয়স মাত্র দু’‌মাস। ভবানী তালুকের মাথুর গ্রামে কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনা প্রথমে বিশ্বাস করতে পারেনি পুলিশও। পরে তদন্ত করতেই আসল বিষয়টি সামনে আসে।
পুলিশ জানিয়েছে, বাড়িতে একা ওই শিশুকন্যাকে শুইয়ে রেখেছিলেন মা। সেই সময়েই বাবা যৌন হেনস্থা করতে উদ্যত হয়। ঘটনার পর শিশুটি কাঁদতে শুরু করে। মা বুঝতে পেরে কোনওরকমে শিশুকন্যাকে রক্ষা করেন।
মা জানিয়েছেন, যখন তাঁর স্বামী কুকাজ করতে উদ্যত হয়েছিল, তখনই এসে হাজির হন তিনি। সঙ্গে সঙ্গে কন্যাকে বুকে জড়িয়ে নিয়ে যান হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুর কোনও ক্ষতি হয়নি। যদিও তারপরেই পুলিশে অভিযোগ জানান ওই মহিলা।
advertisement
advertisement
পকসো আইনে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে। প্রাথমিক শুনানির পর অভিযুক্তে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
দু’‌মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থা‌র চেষ্টা বাবার!‌ মা গেলেন পুলিশে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement