advertisement

সঙ্গমে স্ত্রীয়ের প্রবল ইচ্ছে, স্বামী হলেন না রাজি ! জানতে পেরে গৃহবধূকে প্রবল মার শ্বশুরবাড়ির

Last Updated:

স্বামীর সঙ্গে সঙ্গমের ইচ্ছে প্রকাশ করে প্রত্যাখাত ও প্রহৃত হলেন স্ত্রী ৷

#আহমেদাবাদ: নিজের স্বামীর সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছে প্রকাশ করে যে বেধড়ক মারধর খেতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি স্ত্রী ৷ স্বামীর সঙ্গে সঙ্গমের ইচ্ছে প্রকাশ করে প্রত্যাখাত ও প্রহৃত হলেন স্ত্রী ৷ শুধু তাই নয়, জোর করে শারীরিকভাবে কাছে আসতে চাওয়ায় বিয়ের তিন বছর পর নিজেকে ব্রহ্মচারী বলে দাবি করে গৃহত্যাগ করেন মহিলার স্বামী ৷ এই ঘটনা জানতে পেরে মহিলাকে বেধড়ক মারধর করেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন ৷ ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের দানিলিমদা এলাকায় ৷ সোমবার থানায় গার্হ্যস্থ হিংসার এফআইআর দায়ের করে পুরো ঘটনা পুলিশকে জানান নির্যাতিতা ৷
২০১৬ সালের ১৪ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন ২২ বছরের নাতাশা ও ২৫-এর অনুভব (নাম পরিবর্তিত) ৷ বিয়ের প্রথম প্রথম আর পাঁচটা দম্পতির মতোই সব ঠিকঠাক থাকলেও ২০১৮ সালে প্রথম সন্তানের জন্মের পরই সম্পর্কে শীতলতা আসে ৷ নাতাশা জানিয়েছেন, ‘গত কয়েক মাস ধরেই আমাদের মধ্যে কোনও শারীরিক ঘনিষ্ঠতা ছিল না ৷ সম্প্রতি আমি বিছানায় ওর কাছে আসতে চাইলে ও প্রবল ক্ষেপে ওঠে ৷’ এখানেই শেষ নয়, অভিযোগ, কাছে আসতে জোর করায় নাতাশার গায়ে হাত তোলেন অনুভব এবং দাবি করেন সে এখন ব্রহ্মচারী ৷ কোনও মহিলার শারীরিক সম্পর্ক স্থাপন অপরাধ ৷
advertisement
এরপরই তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছায় ৷ উত্তপ্ত বাদানুবাদের পর বাড়ি ছেড়ে চলে যায় অনুভব ৷ অভিযোগ, দাম্পত্য কলহের কারণ জানতে পেরে নাতাশাকে মারধর শুরু করে  শ্বশুরবাড়ির লোকজনেরা ৷ সঙ্গে চলে প্রবল গালিগালাজ ৷ তাদের পাল্টা দাবি, নাতাশার অতিরিক্ত শারীরিক নির্যাতনের কারণেই গৃহত্যাগী হয়েছে অনুভব ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
সঙ্গমে স্ত্রীয়ের প্রবল ইচ্ছে, স্বামী হলেন না রাজি ! জানতে পেরে গৃহবধূকে প্রবল মার শ্বশুরবাড়ির
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement