advertisement

নাবালিকা ধর্ষণে সাজা এবার ফাঁসি

Last Updated:

নাবালিকা ধর্ষণে সাজা এবার ফাঁসি

#ভোপাল: ১২ বছরের কমবয়সী নাবালিকাকে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড ৷ এই আইনই চালু হতে চলেছে মধ্যপ্রদেশে ৷ আইন হিসাবে এখনও এই প্রস্তাব পাশ না হলেও সংশোধনীতে সম্মতি দিয়েছে মধ্যপ্রদেশ ক্যাবিনেট ৷ নাবালিকা শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা আটকাতেই এই কড়া ব্যবস্থা ৷
নয়া সংশোধনী অনুসারে, ১২ বছর কিংবা তার থেকে কম বয়সী মেয়েকে ধর্ষণ করলে বা ধর্ষণের সঙ্গে জড়িত থাকলে অপরাধীকে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা শোনানো হবে ৷ গণধর্ষণের ক্ষেত্রেও এই একই দণ্ড দেওয়ার প্রস্তাব করা হয়েছে ৷ একইসঙ্গে ধর্ষকদের জরিমানার পরিমাণও বাড়িয়ে দেওয়ার প্রস্তাবে সায় দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা ৷
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং জানান, রাজ্য মহিলাদের উপর বেড়ে চলা অত্যাচার, বিশেষ করে শিশুদের উপর যৌন নির্যাতন ও ধর্ষণের প্রবণতাকে লাগাম দিতেই কড়া শাস্তির পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সম্প্রতি ভোপালে ১০ বছরের এক কন্যাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৷ কোচিং ক্লাস থেকে পড়ে ফেরার সময়ে গণধর্ষণের শিকার হন এক UPSC পরীক্ষার্থী । মহিলা ও শিশুদের উপর একের পর এক যৌন নির্যাতনের ঘটনা সামনে আসতেই রাজ্যজুড়ে ওঠে প্রতিবাদের ঝড় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নাবালিকা ধর্ষণে সাজা এবার ফাঁসি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement