advertisement

কেষ্টপুরের আবাসনে উদ্ধার তথ্য প্রযুক্তি কর্মীর ঝুলন্ত দেহ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
#কলকাতা: কেষ্টপুরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য। শুক্রবার সকালে কেষ্টপুরের প্রফুল্লকানন আবাসনে মহিলার দেহ উদ্ধার হয়। সিলিং থেকে ওড়নায় গলা পেঁচানো ছিল। হাত দুটো বাঁধা ছিল। মুখে সেলোটেপ লাগানো ছিল। তিনি একজন তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন।
মাস নয়েক আগে ওই আবাসন ভাড়া নেন মহিলার স্বামী বিবেক কুমার। তিনি বোকারোর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ছিলেন। মাঝই মাঝেই কেষ্টপুরের আবাসনে আসতেন তিনি। বিবেক কুমারের দাবি, সকালে তিনি ফ্ল্যাটের তালায় চাবি লাগানো অবস্থায় দেখেন। তারপরই বাড়িওয়ালাকে খবর দেন।
পুলিশ বিবেক কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহবহির্ভুত সম্পর্ক থেকেই খুন করা হয়েছে মহিলাকে। ফ্ল্যাটে অন্য কেউ আসত কি না, সেই নিয়েও খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
কেষ্টপুরের আবাসনে উদ্ধার তথ্য প্রযুক্তি কর্মীর ঝুলন্ত দেহ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement