advertisement

জামতাড়া গ্যাং-এর অস্ত্র সুপ্রিম কোর্টের নির্দেশ, পুলিশের জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য !

Last Updated:

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিতেই জামতাড়া গ্যাংয়ের মাথায় চলে আসে নতুন ছক। সেই ছকেই কোটি কোটি টাকার অনলাইন প্রতারণা। কলকাতা পুলিশের জেরায় চাঞ্চল্যকর তথ্য।

#কলকাতা: জামতাড়া গ্যাংয়ের চাঞ্চল্যকর তথ্য ৷ চাঞ্চল্যকর প্রতারণার ছক গ্যাংয়ের ৷ সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করেছে তারা ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাধ্যতামূলক নয় আধার ৷ নির্দেশ জানার পর সক্রিয় জামতারা গ্যাং ৷ জাল প্যান কার্ড দিয়ে কেনা হয় মোবাইল সিম ৷ এরপর Paytm-এ ফাঁদ পাতে জালিয়াতরা ৷ তৈরি করা হয় ভুয়ো Paytm অ্যাকাউন্ট ৷ খোঁজ চলত, কোন নম্বরে আছে Paytm ৷
সেই নম্বরেই যেত ভুয়ো এসএমএস ৷ তারপরেই সাফ হত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷
প্রতারকরা তৈরি করত জাল প্যান ৷ তার মাধ্যমে খুলত অ্যাকাউন্ট ৷ হাতানো টাকা ঢুকত জালিয়াতদের অ্যাকাউন্টে ৷
advertisement
কলকাতা পুলিশের জালে জামতাড়া গ্যাং-এর ৫৷ এটিএমে জালিয়াতিতে একসময় দেশজুড়ে শোরগোল ফেলে দেয় বিহারের গয়া গ্যাং। আর এবার অনলাইনে প্রতারণার জাল ছড়িয়ে দেশ জুড়ে ত্রাস ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং। কলকাতায় অনলাইন প্রতারণার অভিযোগে সেই গ্যাংয়েরই পাঁচজন পুলিশের জালে। জামতাড়া গ্যাংয়ের এমনই দৌরাত্ম্য যে ২০১৫ থেকে ২০১৭, এই ২ বছরে জামতাড়ায় তদন্তে যেতে হয় ১২ রাজ্যের পুলিশকে৷
advertisement
সাইবার অপরাধীদের মক্কা এখন জামতাড়া। প্রায় শিল্পের পর্যায়ের পৌঁছেছে জামাতাড়া মডেল। এতই তার কুখ্যাতি যে জামতাড়া নিয়ে ওয়েব সিরিজও তৈরি হয়েছে।জামতাড়ায় অনলাইনে প্রতারণা কুটির শিল্পে পরিণত হয়েছে ৷ সাধারণ মানুষের পকেট সাফ করতে নতুন নতুন কৌশল বের করছে জামতাড়া গ্যাং। তাদের সেই সব কারসাজিেত গোয়েন্দারা নাস্তানাবুদ। কী ভাবে চলছে এই অনলাইন প্রতারণা? টাকা ফেরত পেতে বা অন্য কোনও কারণে অনেকেই অনলাইন সংস্থার কাস্টমার কেয়ার নম্বর গুগলে সার্চ করেন।
advertisement
তখনই কাস্টমার কেয়ারের ভুয়ো কিছু নম্বর সামনে আসে। সেখানেই প্রতারণার ফাঁদ পাতা। ওপার থেকে ফোনে গ্রাহককে আশ্বাস দেওয়া হয়,টাকা ফেরত পাবেন। আপনার ফোনে লিংক পাঠানো হল। লিংকে ক্লিক করে Anydesk অথবা Teamviewer App ডাউনলোড করুন। ভেরিফিকেশন ফি বাবদ Gpay দিয়ে ১০ টাকা পাঠান ৷
Gpay দিয়ে ১০ টাকা পাঠালেই গ্রাহকের বিপদ, রিমোট অ্যাকসেস পদ্ধতিতে Gpay-এর mpin ফাঁস হয়ে যায় গ্রাহকের সেই গোপন তথ্য হাতিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দেয় প্রতারকরা ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
জামতাড়া গ্যাং-এর অস্ত্র সুপ্রিম কোর্টের নির্দেশ, পুলিশের জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য !
Next Article
advertisement
West Bengal Weather Update: আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আরও বাড়বে তাপমাত্রা !

  • আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement