advertisement

গ্রেফতার শুভশ্রীর জামাইবাবু, প্রতারণার অভিযোগ আনলেন অভিনেত্রীর দিদি

Last Updated:
পুলিশ সূত্রে খবর, অমিতের সঙ্গে একটি বিমা সংস্থার অফিসে একসঙ্গে কাজ করতেন দেবশ্রী৷ সেই সূত্রেই আলাপ এবং ঘনিষ্ঠতা৷ প্রায় সাত বছর আগে দু' জনের পরিচয় হয়৷ প্রেম পর্ব প্রায় পাঁচ বছরের৷ এর পর গত ২ এপ্রিল অমিতকে বিয়ে করেন দেবশ্রী৷
কিন্তু বিয়ের পরই ছন্দপতন ঘটে৷ দেবশ্রীর অভিযোগ, এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এর আগে গ্রেফতার হন অমিত৷ কিন্তু সেকথা অমিত তাঁকে কিছুই জানিয়ে বিয়ে করেন বলে অভিযোগ দেবশ্রীর৷ শুধু তাই নয়, বিয়ের পর থেকে অমিত এবং তার মা মিলে তাঁর উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন দেবশ্রী৷ এমন কি, তাঁর গয়নাও হস্তগত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেবশ্রী৷
advertisement
advertisement
দেবশ্রী বলেন, '২ এপ্রিল আমাদের বিয়ে হয়৷ ১০ এপ্রিল ওর মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করে৷ এর পর ও বাগুইআটিতে নিজের মায়ের বাড়িতে চলে যায়৷ আমার সন্দেহ হওয়া খোঁজখবর করে জানতে পারি ওর বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ রয়েছে৷ আমি অভিযোগকারিণী মেয়েটির সঙ্গেও যোগাযোগ করে সবকিছু জানতে পারি৷ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ যে করতে পারে, সে আমার স্বামী হলেও তাঁকে ছেড়ে দেওয়ার কোনও প্রশ্ন ওঠে না৷'
advertisement
দেবশ্রীর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার কথায়, 'উনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে৷ তার পরেও সাহস করে গোটা ঘটনা উনি সামনে এনেছেন৷ এর জন্য তাঁকে কুর্ণিশ জানাতেই হয়৷ নাহলে জানা যেত না ওনার উপরে কী ধরনের অত্যাচার চলেছে৷'
অমিতের বিরুদ্ধে প্রতারণা, বধূ নির্যাতন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ এ দিনই অমিতকে বারাসত আদালতে পেশ করা হবে৷
advertisement
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
গ্রেফতার শুভশ্রীর জামাইবাবু, প্রতারণার অভিযোগ আনলেন অভিনেত্রীর দিদি
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement