advertisement

বীভৎস ভিডিও: নিরাপত্তাকর্মীদের মুখে লাথি মালিকের, ক্ষমা চেয়েও মিলল না নিস্তার

Last Updated:

বীভৎস ঘটনা , ভিডিও হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷

#বেঙ্গালুরু : বীভৎস ঘটনা ৷ নিজের অফিসের কর্মচারীদের ভুলের কারণে তাদের মারধর করেন ৷ আর সেই মারধরের ঢঙও মারাত্মক ৷ সেলিম খান নামের ব্যক্তি যেভাবে হেনস্তা করেছেন তা অমানবিক ৷ আর ভিডিও হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
দুই নিরাপত্তাকর্মী কোনও ভুল করায় বেজায় চটে যান সংস্থার মালিক সেলিম খান ৷ আর তারপরেই তিনি ওই দুই কর্মীর মুখে জুতো পরা অবস্থায় লাথি মারতে শুরু করেন ৷ ভিডিওতে শোনা যায় সেলিম খানের নাম বলে ক্ষমা চাইছে দুই কর্মী ৷
ভিডিওতে দেখা যাচ্ছে দুই কর্মীই মাটিতে শুয়ে রয়েছেন আর বলছেন, ‘না স্যার আর জীবনে কোনও দিন এমন ভুল হবে না ৷ ’কিন্তু এই সব কথাতেও নির্বাকার চিত্তে একের পর বুট দিয়ে আঘাত করেই চলেছেন ৷ এছাড়াও কোনও কোনও সময়ে গলা ধাক্কা, ধাক্কাও দিচেছেন তিনি ৷
advertisement
advertisement
আরও একটি ক্লিপে দেখা যাচ্ছে একটি নিরাপত্তাকর্মীর ঘাড়ে চেপে রয়েছেন ওই  মালিক , সেখানেও আর্তি জানাচ্ছেন তিনি বলছেন, ‘আমাকে মারুন স্যার, আমি জানি না ৷’  এই দুই নিরাপত্তাকর্মী বেঙ্গালুরুর HSR Layout -র কর্মী ৷ এরা দু'জন অসমের বাসিন্দা ৷
advertisement
এই ভিডিও ভাইরাল হওয়ার পর সেলিম খানের বিরুদ্ধে মামলা রেজিস্ট্রার হয় ৷ তাঁকে পুলিশ গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ এখনও নিগৃহীত হওয়া দুই নিরাপত্তারক্ষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ৷
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বীভৎস ভিডিও: নিরাপত্তাকর্মীদের মুখে লাথি মালিকের, ক্ষমা চেয়েও মিলল না নিস্তার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement