advertisement

অফিস ছুটি নিয়ে বসকে খুন! নিজের বাগানেই দেহ পুুঁতে দিল সরকারি কর্মী

Last Updated:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: অফিস ছুটি নিয়ে নিজের ঊর্ধ্বতন আধিকারিককেই খুন করলেন এক সরকারি কর্মী৷ এমন কি, খুনের পর নিজের সরকারি আবাসনের বাগানেই দেহ পুঁতে দিয়ে সিমেন্ট দিয়ে জায়গাটি ঢালাই করে দেয় অভিযুক্ত৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির আর কে পুরম এলাকায়৷
এই ঘটনায় ইতিমধ্যেই অনীশ নামে অভিযুক্তকে গ্রেফতার করেেছ পুলিশ৷ জেরায় খুনের কথা স্বীকারও করে নিয়েছে ওই সরকারি কর্মী৷ মহেশ নামে নিহত ওই ব্যক্তি সার্ভে অফ ইন্ডিয়া ডিফেন্স অফিসার কমপ্লেক্সে সারভেয়র পদে কর্মরত ছিলেন৷ অভিযুক্ত অনীশের দাবি, মহেশ তার থেকে ৯ লক্ষ টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছিল না৷ এমন কি, তার প্রেমিকাকেও ওই আধিকারিক উত্যক্ত করছিলেন বলে অভিযোগ করেছে অনীশ নামে খুনে অভিযু্ক্ত সরকারি কর্মী৷
advertisement
advertisement
তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিজের বসকে খুন করার জন্য গত ২৮ অগাস্ট অফিস ছুটি নিয়েছিল অনীশ৷ খুনের পরিকল্পনা করার পর সে দিল্লির লাজপত নগর এবং সাউথ এক্সটেনশন মার্কেটে যায়৷ সেখান থেকেই খুন এবং দেহ লোপাটের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে অনীশ৷ দেহ লোপাটের জন্য ৬ ফুটের এটি পলিথিনের কভারও কেনে অভিযুক্ত৷
advertisement
এর পরেই মহেশ নামে ওই সরকারি কর্তাকে নিজের আবাসনে ডেকে পাঠায় অনীশ৷ দুপুরের দিকে আরকে পুরমের সেক্টর ২-এ অনীশের আবাসনে পৌঁছন মহেশ৷ সেখােনই ভারী একটি অস্ত্র দিয়ে প্রথমে মহেশের মাথায় আঘাত করে অনীশ৷
এই ঘটনার পরই সোনপথে নিজের আবাসনে ফিরে যায় অনীশ৷ পরের দিন ফিরে এসে নিজের আবাসনের বাগানে দেড় ফুট গভীর একটি গর্ত খোঁড়ে সে৷ তার মধ্যেই নিজের বসের দেহ চাপা দিয়ে েদয় অনীশ৷ এর পর সিমেন্ট িদয়ে জায়গাটি ঢেকে দেয় সে৷
advertisement
যোগাযোগ করতে না পেরে নিহতের পরিবারের পক্ষ থেকে গত ২ সেপ্টেম্বর পুলিশে অভিযোগ জানানো হয়৷ এর পরেই তদন্ত শুরু করে পুলিশ৷ যার সূত্রে সামনে আসে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
অফিস ছুটি নিয়ে বসকে খুন! নিজের বাগানেই দেহ পুুঁতে দিল সরকারি কর্মী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement