advertisement

সহপাঠীকে ধর্ষণে অভিযুক্ত চার বছরের শিশু

Last Updated:

সহপাঠীকে ধর্ষণে অভিযুক্ত চার বছরের শিশু

#নয়াদিল্লি: চার বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ উঠল তারই সহপাঠী বছর চারেকের শিশুর বিরুদ্ধে ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা অঞ্চলের ম্যাক্সফোর্ট স্কুলে ৷ নিগৃহীতার বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিশুকে আটক করেছে পুলিশ ৷ মেয়েটির মেডিকেল পরীক্ষায় যৌন হেনস্থার প্রমাণ মিলেছে ৷
নিগৃহীতার মা জানিয়েছেন, মেয়েটির ওপর আঙুল ও ধারালো পেনসিল ব্যবহার করে ‘অত্যাচার’ চালিয়েছে বছর চারেকের ওই শিশু ৷ এর ফলে বাচ্চা মেয়েটির গোপনাঙ্গে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে ৷
গত ১৭ নভেম্বর শুক্রবার বাচ্চা মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পর প্রচন্ড কান্নাকাটি করতে থাকে এবং জানায় তাঁর যৌনাঙ্গে প্রচন্ড ব্যথা ৷ আতঙ্কে বাচ্চাটি প্রথমে কিছু না বললেও পরে জানায়, স্কুল চলাকালীন স্কুলের এক নির্জন স্থানে নিয়ে গিয়ে তারই সমবয়সী, সহপাঠী তাঁর গোপনাঙ্গে আঙুল ঢুকিয়ে দেয় ৷ শুধু তাই নয় সূচালো শিসওয়ালা পেন্সিল দিয়েও অত্যাচার চালানো হয় ৷ ছাত্রীটি সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ সেখানে আসেননি ৷
advertisement
advertisement
মেয়ের কাছ থেকে পুরো ঘটনাটি শুনে শিউরে ওঠে তার বাবা মা ৷ সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে পুরো ঘটনা জানানো সত্ত্বেও তারা কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ৷ স্কুলের তরফ থেকে কোনও সহযোগিতা না পেয়ে পুলিশে এফআইআর করেন তারা ৷
অবিশ্বাস্য মনে হলেও শিশুটির মেডিকেল পরীক্ষায় যৌন নিগ্রহের প্রমাণ মিলেছে ৷ অভিযুক্ত শিশুটি নিগ্রহের অভিযোগে আটক করেছে পুলিশ ৷ যদিও মনোবিদদের একাংশ ব্যাপারটিকে ধর্ষণ বলতে রাজি নন ৷ তাদের মতে এত কম বয়সী শিশুর যৌন আকাঙ্খা থাকতে পারে না ৷ সম্ভবত বিপরীত লিঙ্গের যৌনাঙ্গ নিয়ে কৌতুহলবশতই ছাত্রটি এমন কাণ্ড ঘটিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
সহপাঠীকে ধর্ষণে অভিযুক্ত চার বছরের শিশু
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement