advertisement

উত্তরপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার ১

Last Updated:

উত্তরপ্রদেশের ধর্ষণের শিকার হল এক নাবালিকা ৷ আগ্রার কাশগঞ্জ জেলায় ছোট বোনের সামনেই ১৫ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ৷

#আগ্রা: উত্তরপ্রদেশের ধর্ষণের শিকার হল এক নাবালিকা ৷ আগ্রার কাশগঞ্জ জেলায় ছোট বোনের সামনেই ১৫ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ৷
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ৷ প্রতিবেশী এক যুবক সন্তোষ ও তার বন্ধু সুনীলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ঘটনার দিন নাবালিকার বাবা মা বাড়িতে ছিলেন না ৷ সেই সুযোগে তাদের বাড়িতে ওই যুবক ও তার বন্ধু আসে ৷ সেই সময় বাড়িতে নির্যাতিতা ও তার ছোট বোন ছিল ৷ ছোট বোনের সামনেই নাবালিকার উপর যৌন নির্যাতন করে অভিযুক্তরা ৷
advertisement
এরপর নির্যাতিতাকে ঘটনার কথা কাউকে না বলার হুমকি দিয়ে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা ৷
advertisement
প্রথমে ভয়ে চুপে থাকলেও পরে বাবা মাকে পুরো ঘটনাটি জানায় নির্যাতিতা ৷
এরপর বৃহস্পতিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷
তাদের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
অন্যদিকে, ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক সন্তোষ ৷ সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে পালিয়ে গিয়েছে সন্তোষ ৷ তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ সুনীলকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষের ব্যাপারে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
উত্তরপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার ১
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement