advertisement

কুসংস্কারের জেরে ২ বছরের ছেলেকে খুন করল পরিবারের সদস্যরা

Last Updated:

এরপর আটার কৌটোয় মৃতদেহটি লুকিয়ে রাখা হয় ৷ ছেলের খোঁজ না পাওয়ায় থানায় অভিযোগ জানানো হয় ৷

#নয়াদিল্লি: কুসংস্কারের জেরে ২ বছরের শিশুকে হত্যা করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ঘটনার দিন ২ বছরের শিবা বাড়ির বাইরে খেলছিল ৷ সেই সময় তাকে সেখান থেকে নিজেদের বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত ৷ বাড়ির মধ্যে অভিযুক্ত রামসুরাত, তাঁর স্ত্রী ও মেয়ে মিলে শিশুটিকে হত্যা করে ৷
এরপর আটার কৌটোয় মৃতদেহটি লুকিয়ে রাখা হয় ৷ ছেলের খোঁজ না পাওয়ায় থানায় অভিযোগ জানানো হয় ৷ শিশুটির বাবা জ্ঞান সিংহ জানিয়েছেন, তাঁর দাদা এবং বৌদি এই ঘটনার পিছনে রয়েছে ৷ অভিযুক্ত রামসুরাত জানান, তাঁর সন্দেহ ভাই জ্ঞান সিংহ এবং তাঁর স্ত্রী ছ’মাস আগে কালা জাদু করে তাঁর দেড় বছরের শিশুকে হত্যা করে ৷ এরপর থেকেই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
কুসংস্কারের জেরে ২ বছরের ছেলেকে খুন করল পরিবারের সদস্যরা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement