advertisement

করোনা কেড়ে নিল হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ !

Last Updated:

বিখ্যাত হরর ছবি ‘Witchfinder General’ খ্যাত এই অভিনেত্রী দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হন ৷

#লন্ডন: মারণ করোনা ভাইরাস থাবা বসিয়েছে গোটা বিশ্বেই ৷ পৃথিবী জুড়ে চলছে মৃত্যুমিছিল ৷ করোনায় এবার মৃত্যু হল ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথেরও ৷ তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ৷ বিখ্যাত হরর ছবি ‘Witchfinder General’ খ্যাত এই অভিনেত্রী দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হন ৷ শেষপর্যন্ত হিলারির মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর পূত্র অ্যালেক্স উইলিয়ামস।
ফেসবুকে অ্যালেক্স লিখেছেন, ‘‘গত সপ্তাহে করোনাভাইরাসে আমার মা অভিনেত্রী হিলারি হিথের মৃত্যু হয়েছে। তিনি ছিলেন ষাট ও সত্তরের দশকের সেরা অভিনেত্রী। নব্বইয়ের দশকে চলচ্চিত্র প্রযোজক হিসাবেও সাফল্য পান তিনি।’’
advertisement
ইংল্যান্ডের লিভারপুলে হিলারির জন্ম। হলিউডে তাঁর অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’-এ অভিনয় করেছিলেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তাঁর প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। ছবি দুটি ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে মুক্তি পায়।
advertisement
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি করেছিলেন হিলারি। অভিনয়ের পাশাপাশি সারাবিশ্বের বিভিন্ন ক্লিনিকে তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা কেড়ে নিল হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ !
Next Article
advertisement
Ajit Pawar Plane Crash: অবতরণের সময়েই বিপত্তি ! অজিত পওয়ার-সহ ৫ জনকে নিয়ে বারামতীতে ভেঙে পড়ল প্রাইভেট বিমান, দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিও
অবতরণের সময়েই বিপত্তি ! অজিত পওয়ার-সহ ৫ জনকে নিয়ে ভেঙে পড়ল প্রাইভেট বিমান, দেখুন ভিডিও
  • জরুরী অবতরণের সময়েই বিপত্তি !

  • বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার

  • দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement