advertisement

করোনায় মৃত্যু হলেও মৃতদেহ দেখতে পারবে পরিবার, সিদ্ধান্ত রাজ্যের

Last Updated:

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যে হাসপাতালে রোগী মারা যাবেন, সেখানেই পরিবারের সদস্যদের মৃতদেহ দেখার সুযোগ করে দেওয়া হবে৷

#কলকাতা: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলেও মৃতদেহ দেখতে পাবেন পরিবারের সদস্যরা৷ এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ সংক্রমণের আশঙ্কায় এতদিন করোনায় মৃতদের দেহ পরিবারের সদস্যদেরও দেখতে দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল৷
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যে হাসপাতালে রোগী মারা যাবেন, সেখানেই পরিবারের সদস্যদের মৃতদেহ দেখার সুযোগ করে দেওয়া হবে৷ তবে তা করা হবে যাবতীয় সতর্কতা মেনেই৷ হাসপাতালের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় নিরাপদ দূরত্ব থেকে মৃতদেহ দেখতে পাবেন পরিজনরা৷ পরিবারের সদস্যরা যাতে প্রিয়জনকে শেষবারের মতো দেখতে পান, তার জন্য স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে ভরা থাকবে বলেও জানানো হয়েছে৷
advertisement
রাজ্যে করোনায় মৃত্যুর হার কেন বাড়ছে, তা নিয়েও উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর৷ সেই কারণেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত অডিট কমিটি রাজ্যের বেসরকারি করোনা হাসপাতালগুলি পরিদর্শনে যাবে বলে জানা গিয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় মৃত্যু হলেও মৃতদেহ দেখতে পারবে পরিবার, সিদ্ধান্ত রাজ্যের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement