advertisement

Mamata Letter to PM Modi: রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অবিলম্বে টিকা চেয়ে ফের মোদিকে চিঠি মমতার

Last Updated:

প্রধানমন্ত্রীকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মধ্যে জরুরী পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাদেরকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক ৷

কলকাতা: করোনা ভ্যাকসিন নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে সরকারি কর্মীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘কেন্দ্র-রাজ্য সরকারি কর্মীদের জন্য চাই ২০ লক্ষ ডোজ। অবিলম্বে সরকারি কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করতে হবে।’
প্রধানমন্ত্রীকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মধ্যে জরুরী পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাদেরকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ এটাই অনুরোধ ৷ যে সমস্ত কর্মীরা, রেল, বিমানবন্দর, বন্দর, প্রতিরক্ষা ক্ষেত্রে, ব্যাঙ্ক, বীমা, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, কয়লার মতো সেক্টরের সঙ্গে পেশাগতভাবে যুক্ত, তাদের জন্য অবিলম্বে ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক ৷
advertisement
advertisement
করোনার ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এর আগেও চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে চিঠিতে জানিয়েছিলেন রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দিতে চায় তার সরকার। সে জন্য প্রয়োজনীয় ছাড়পত্র চেয়েছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Mamata Letter to PM Modi: রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অবিলম্বে টিকা চেয়ে ফের মোদিকে চিঠি মমতার
Next Article
advertisement
Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী
ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে পুলিশের জালে স্বামী
  • হরিয়ানায় তরুণী ব্যাঙ্ক কর্মী খুনের ঘটনায় নয়া মোড়৷

  • স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী৷

  • স্ত্রীকে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিল অভিযুক্ত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement