advertisement

Uttar Pradesh Covid 19 Vaccination Record: একদিনে প্রায় ২৫ লক্ষ মানুষকে টিকা! নজির গড়ল উত্তর প্রদেশ, রয়েছে উল্টো চিত্রও

Last Updated:

মঙ্গলবার পর্যন্ত দেশের প্রথম রাজ্য হিসেবে সবমিলিয়ে ৫ কোটি ১৫ লক্ষ ডোজ টিকা দিয়ে ফেলেছে উত্তর প্রদেশ৷ এই প্রথম কোনও রাজ্যে পাঁচ কোটির বেশি টিকার ডোজ দেওয়া হল (Uttar Pradesh Covid 19 Vaccination Record)৷

#লখনৌ: দেশের প্রথম রাজ্য হিসেবে পাঁচ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করল উত্তর প্রদেশ৷ শুধু তাই নয়, একদিনে প্রায় পঁচিশ লক্ষ মানুষকে টিকা দেওয়ার নজিরও এ দিন ছুঁয়ে ফেলতে পারে উত্তর প্রদেশ৷ কারণ মঙ্গলবার সন্ধে সাতটা পর্যন্ত একদিনে প্রায় ২৪ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে৷ এর আগে একদিনে ১৭ লক্ষ মানুষকে টিকা দিয়ে নজির গড়েছিল মধ্যপ্রদেশ৷
মঙ্গলবার পর্যন্ত দেশের প্রথম রাজ্য হিসেবে সবমিলিয়ে ৫ কোটি ১৫ লক্ষ ডোজ টিকা দিয়ে ফেলেছে উত্তর প্রদেশ৷ এই প্রথম কোনও রাজ্যে পাঁচ কোটির বেশি টিকার ডোজ দেওয়া হল৷ মোট টিকা দেওয়ার নিরিখে উত্তর প্রদেশের পরেই রয়েছে মহারাষ্ট্র৷ সেখানে সবমিলিয়ে টিকার সাড়ে চার কোটি ডোজ দেওয়া হয়েছে৷
মঙ্গলবার গোটা দেশে যে সংখ্যক টিকাকরণ হয়েছে, তার মধ্যে ৪২ শতাংশই হয়েছে উত্তর প্রদেশে৷ এ দিন সন্ধে সাতটা পর্যন্ত গোটা দেশে ৫৬ লক্ষ ডোজ টিকা দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
তবে টিকাকরণের ক্ষেত্রে উত্তর প্রদেশের যেমন সাফল্য রয়েছে, তেমন উল্টো ছবিটাও ধরা পড়েছে সরকারি পরিসংখ্যানে৷ রাজ্যের প্রতি লক্ষ মানুষের মধ্যে কতজনের টিকাকরণ হয়েছে, সেই নিরিখে সব রাজ্যের মধ্যে একেবারে নীচের দিকে রয়েছে উত্তর প্রদেশ৷ কারণ যোগী আদিত্যনাথের রাজ্যে প্রতি এক লক্ষ বাসিন্দার মধ্যে ২২ হাজারেরও কম মানুষ টিকা পেয়েছেন৷ এই মানদণ্ড অনুযায়ী উত্তর প্রদেশের পরেই সবার শেষে রয়েছে বিহার৷
advertisement
উত্তর প্রদেশের জনসংখ্যা প্রায় ২৩ কোটি৷ তার মধ্যে মাত্র ৮১ লক্ষ মানুষ ভ্যাকসিনের দু'টি ডোজই পেয়েছেন৷ ৪.৩ কোটি মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন৷ ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের এখনও ২.৩ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Uttar Pradesh Covid 19 Vaccination Record: একদিনে প্রায় ২৫ লক্ষ মানুষকে টিকা! নজির গড়ল উত্তর প্রদেশ, রয়েছে উল্টো চিত্রও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement