advertisement

বছর শেষেই মিলবে করোনা ভ্যাকসিন, AIDS -র ভ্যাকসিন না থাকলেও বিজ্ঞানীদের তা আবিষ্কারের কৃতিত্ব দিলেন ট্রাম্প

Last Updated:

ট্রাম্পের কুর্নিশ ‘সেই ভ্যাকসিন আবিষ্কর্তাদের’ যে ভ্যাকসিন এখনও নেই

#ওয়াশিংটন: মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই বছরের শেষেই করোনা ভাইরাস ভ্যাকসিন তৈরি হয়ে যাবে ৷ এই ভ্যাকসিন তৈরির দাবির সময় তিনি ভুল করে বলে বসেন ইতিমধ্যেই বিজ্ঞানী ও চিকিৎসকরা AIDS ভ্যাকসিন তৈরি করেছেন ৷ এইডস হল  HIV-র অ্যাডভান্স স্টেজ ৷
ট্রাম্প হোয়াইট হাউস থেকে বলেন, ‘এই মানুষগুলি সেরা, তাঁরা স্মার্ট, তাঁরা সবচেয়ে বুদ্ধিমান যে কোনও জায়গার থেকে ৷ ওঁরা AIDS-র ভ্যাকসিন তৈরি করেছেন৷ আপনারা জানেন ওঁরা এইডসের ভ্যাকসিন তৈরি করেছেন৷ অনেক কোম্পানিতে অনেক কিছু চলছে ৷ তবে এইডসের নিরাময়ে এটা কাজ করে৷’
এদিন পুলিশের কর্মপদ্ধতি নিয়ে একটি এক্সিকিউটিভ অর্ডার সই করেন আমেরিকার প্রেসিডেন্ট ৷ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সারা দেশ জুড়ে বিক্ষোভ তুঙ্গে, এই অবস্থায় পুলিশদের নৃশংসতা নিয়ে সরব হন মার্কিন নাগরিকরা ৷ আর এরই প্রেক্ষিতে নতুন এই অর্ডারে সই করলেন ট্রাম্প ৷
advertisement
advertisement
ট্রাম্প বলেন, ‘করোনা ভাইরাসের জন্য দারুণ কার্যকারী ভ্যাকসিন এই বছরের শেষের মধ্যেই তৈরি হয়ে যাবে ৷ ’পাশাপাশি সারা দেশে থেরাপটিক কিওরের ওষুধও পাওয়া যাবে ৷ যাতে ভ্যাকসিন ছাড়াও এই রোগ সেরে যায় ৷
ট্রাম্প বলেন, ‘আমার দারুণ এগোচ্ছি , আমি এই অবিশ্বাস্য প্রতিভাশালী বিজ্ঞানীদের ও চিকিৎসকদের সঙ্গে যোগ রাখি ৷ ওঁদের মস্তিষ্কের প্রতি আমার গভীর শ্রদ্ধা ৷ ওঁরা বছরের পর বছর ধরে বিভিন্ন রোগের নিরাময় নিয়ে এসেছেন ৷ ’
advertisement
এই পর্বেই তাঁদেরকে AIDS-র ভ্যাকসিন আবিষ্কারের কৃতিত্বও দেন ৷তিনি বলেন , ‘এইডস আগে মৃত্যুদণ্ডের মতো ছিল ৷ কিন্তু এখন একটা ওষুধ খেয়ে মানুষ জীবনযাপন করতে পারেন ৷ ’ তিনি বলেন, ‘এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ৷ ’
এদিকে এখনও অবধি  AIDS-র কোনও ভ্যাকসিন নেই৷ তবে এই রোগের চিকিৎসা রয়েছে, সঠিক ভাবে প্রতিরোধক ব্যবস্থা নেওয়া prophylaxis বা  PrEP ওষুধ ব্যবহার করলে আর চিকিৎসকদের কথা মেনে চললে  HIV আটকানো যায় ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বছর শেষেই মিলবে করোনা ভ্যাকসিন, AIDS -র ভ্যাকসিন না থাকলেও বিজ্ঞানীদের তা আবিষ্কারের কৃতিত্ব দিলেন ট্রাম্প
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement