advertisement

Aarogya Setu| আরোগ্য সেতু অ্যাপ-এ ৪৫ দিনের মধ্যে সব ডেটা ডিলিট হয়: কেন্দ্রীয় মন্ত্রী

Last Updated:

শনিবার কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানালেন, আরোগ্য সেতু অ্যাপ কোনও নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন করছে না৷ এই অ্যাপ-এর যাবতীয় ডেটা ৪৫ দিনের মধ্যে ডিলিট হয়ে যায়৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাস আক্রান্তকে নজরে রাখতে আরোগ্য সেতু নামে অ্যাপ এনেছে কেন্দ্রীয় সরকার৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ বিরোধীদলের নেতাদের অনেকেই অভিযোগ করছেন, কেন্দ্রের এই অ্যাপ আসলে মানুষের ভয়ের ফায়দা তোলা৷ নাগরিকের গতিবিধির উপর নজর রাখাই উদ্দেশ্য৷ এই প্রসঙ্গে শনিবার কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানালেন, আরোগ্য সেতু অ্যাপ কোনও নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন করছে না৷ এই অ্যাপ-এর যাবতীয় ডেটা ৪৫ দিনের মধ্যে ডিলিট হয়ে যায়৷
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কয়েক কোটি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন৷ তাতেই প্রমাণিত হয়, মানুষের আস্থা রয়েছে এই অ্যাপ-এ৷ কয়েকদিন আগে রাহুল গান্ধি অভিযোগ করেন, আরোগ্য সেতু অ্যাপ উচ্চমানের নজরদারি অ্যাপ৷ মানুষের ভয়ের সুযোগ নিয়ে ব্যক্তিগত পরিসরে নজরদারি চালাচ্ছে কেন্দ্র৷
এই প্রসঙ্গে রবিশঙ্কর প্রসাদ বলেন, 'দেশের এই রকম কঠিন পরিস্থিতিতে রাহুল গান্ধি কী বললেন, তা নিয়ে আলোচনা করার সময় নয়৷ উনি যদি অর্থনীতি ও প্রযুক্তি বুঝতেন, তা হলে না হয় বিতর্কের অবকাশ থাকত৷ আমি ওঁকে আবেদন করব, এই সঙ্কটের সময়ে রাজনীতি করবেন না৷'
advertisement
advertisement
মন্ত্রীর বক্তব্য, ভারতের জনসংখ্যা ১৩০ কোটি৷ প্রায় ১২০ কোটি মানুষের কাছে মোবাইল রয়েছে৷ ১২৬ কোটির কাছে আধার কার্ড আছে৷ ৬০ কোটির বেশি মানুষের হাতে স্মার্টফোন রয়েছে৷ এই আপনার বাড়ি বা এলাকার কাছে কোনও করোনা আক্রান্ত থাকলে, আপনাকে সতর্ক করে দেবে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Aarogya Setu| আরোগ্য সেতু অ্যাপ-এ ৪৫ দিনের মধ্যে সব ডেটা ডিলিট হয়: কেন্দ্রীয় মন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement