advertisement

Coronavirus: দেশে কি ভ্যাকসিন সঙ্কট? টিকার অভাব একাধিক রাজ্য়ে, অভিযোগ খারিজ করল কেন্দ্র

Last Updated:
#দিল্লি: দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ৷ প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ আর এই পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে ভ্যাকসিনের ঘাটতির অভিযোগ৷ বিরোধী শাসিত বেশ কয়েকটি রাজ্যের অভিযোগ, প্রয়োজনের তুলনায় তাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন নেই৷ ফলে প্রশ্ন উঠছে, তবে কি ভ্যাকসিনের সঙ্কট তৈরি হচ্ছে ভারতে?
যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ তাঁর দাবি, ভারতের হাতে পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন রয়েছে৷ ভবিষ্যতে কোনও রাজ্যেই ভ্যাকসিনের অভাব হবে না৷ এই সংক্রান্ত সব অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷
তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যাই বলুন না কেন, পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার অভিযোগে সরব হয়েছে একাধিক রাজ্য৷ সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের৷ কারণ দেশের মোট সক্রিয় রোগীর ৫৬ শতাংশেরও বেশি রয়েছে এই রাজ্যে৷ অথচ মহারাষ্ট্রের হাতে এই মুহূর্তে যে সংখ্যক ভ্যাকসিন রয়েছে, তাতে আর তিন দিন হয়তো টিকাকরণের কাজ চালানো যাবে বলে দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে৷ মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৮৬ লক্ষের কাছাকাছি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ দৈনিক সেখানে ৪ লক্ষ মানুষকে টিকা দেওয়া হচ্ছে৷ অথচ বুধবার সকালের হিসেব অনুযায়ী, মহারাষ্ট্রের হাতে ১৪ লক্ষ ভ্যাকসিন রয়েছে৷ এখনও পর্যন্ত ১ কোটি ৬ লক্ষ ভ্যাকসিনের ডোজ পেয়েছে মহারাষ্ট্র৷
advertisement
advertisement
মহারাষ্ট্রে মোট ৩ শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়েছে৷ টিকার চাহিদার কথা মাথায় রেখে প্রতি সপ্তাহে ৪০ লক্ষ ডোজ ভ্যাকসিনের দাবি জানিয়েছে মহারাষ্ট্র৷ রাজ্য সরকারের অভিযোগ, ভ্যাকসিনের সরবরাহের গতি অত্যন্ত শ্লথ৷
যদিও মহারাষ্ট্র সরকারের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন হর্ষ বর্ধন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পাল্টা অভিযোগ, রাজ্যে অতিমারি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েই মানুষের নজর ঘোরাতে এই ধরনের অভিযোগ করছে উদ্ধব ঠাকরে সরকার৷
advertisement
তবে শুধু মহারাষ্ট্র নয়, আক্রান্তের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ছত্তীসগড়েরও অভিযোগ, গত সোমবারই তাদের হাতে থাকা ভ্যাকসিনের স্টক প্রায় শেষ হয়ে গিয়েছিল৷ কারণ দৈনিক ২ লক্ষ মানুষকে টিকা দেওয়া হচ্ছে ছত্তীসগড়ে, অথচ সোমবার রাজ্য সরকারের হাতে মোট ২ লক্ষ ভ্যাকসিনই ছিল৷ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী টি এস সিং দেও-র অভিযোগ, কেন্দ্রের তরফে ভ্যাকসিনের সরবরাহ অনিয়মিত ভাবে হচ্ছে৷
advertisement
দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশ অবিলম্বে ১ কোটি ডোজ ভ্যাকসিন পাঠানোর দাবি জানিয়েছে৷ কারণ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী অন্ধ্র সরকারের হাতে ৩.৭ লক্ষ ডোজ ভ্যাকসিন রয়েছে, অথচ দৈনিক ১.৩ লক্ষ মানুষকে ভ্যাকসিন দিচ্ছে তারা৷ নেল্লোর, পশ্চিম গোদাভরীর মতো জেলায় ইতিমধ্যেই ভ্যাকসিন শেষ হয়ে গিয়েছে, রাজ্যের বাকি অংশেও খুব বেশি হলে আর তিন দিন মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে৷
advertisement
ওড়িশার সরকারের তরফেও অবিলম্বে কেন্দ্রের কাছে ১৫ থেকে ২০ লক্ষ ভ্যাকসিনের ডোজ চেয়ে পাঠানো হয়েছে৷ কারণ তাদের হাতে যে সংখ্যক ভ্যাকসিন রয়েছে, তাতে আর তিন দিন চলবে৷ তেলেঙ্গানার পরিস্থিতিও একই রকম বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্যমন্ত্রী ইয়েতালা রাজেন্দার৷
কেন্দ্র অবশ্য এই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না৷ গত শনিবারও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ট্যুইট করে দাবি করেছিলেন দেশে ভ্যাকসিনের ঘাটতি নেই৷ গত মাসে রাজস্থান সরকার একই ধরনের অভিযোগ করলেও তা তথ্য পরিসংখ্যান দিয়ে খারিজ করে দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus: দেশে কি ভ্যাকসিন সঙ্কট? টিকার অভাব একাধিক রাজ্য়ে, অভিযোগ খারিজ করল কেন্দ্র
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement